1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক

ভারতের মন্ত্রীর বোনকে নিয়ে পলায়ন করেছে বাংলাদেশি যুবক!

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

নড়াইলের ছেলে সম্পদ অধিকারী।বিগত কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে বারাসতের কানাপুকুর এলাকায় জমি কিনে বাড়ি করেন। কিন্তু সেই বাড়িতে মন টিকলো না। বাড়িটি ভাড়া দিয়ে উত্তর প্রদেশের ভগ্নিপতির বাড়িতে উঠেন তিনি। ভগ্নিপতির ওষুধের দোকানে বসতে বসতে ক্রমে স্থানীয়দের কাছে হাথুড়ে ডাক্তার হিসেবে পরিচয়ও পান সম্পদ। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় উত্তর প্রদেশের এক মন্ত্রীর বোনের।

এবার শোনা গেল, সেই মন্ত্রীর ১৬ বছর বয়সী বোনকে নিয়ে পালিয়েছেন বাংলাদেশি যুবক সম্পদ অধিকারী। মন্ত্রীর পরিবারের অভিযোগ, প্রেমের ফাঁদে ফেলে তাদের মেয়েকে ভাগিয়ে নিয়েছে সম্পদ। এ ঘটনার পর থেকে ওই যুবককে খুঁজছে পুলিশ।

ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ওই কিশোরী উত্তর প্রদেশের মন্ত্রী এস পি সিং বাঘেলের বোন। সম্পদ মেয়েটিকে নিয়ে প্রথমে উত্তর চব্বিশ পরগনায় এলেও তারপর থেকে তাদের হদিস পাওয়া যাচ্ছে না। মন্ত্রীর অন্য ভাইয়েরাও বোনকে হন্যে হয়ে খুঁজতে শুরু করেছেন। দুদেশের সীমান্তেও এ নিয়ে বাড়তি নজরদারি রাখা হচ্ছে।

গত ১৬ মার্চ মন্ত্রীর নাবালক বোনকে নিয়ে বিমানে করে কলকাতায় আসেন সম্পদ। সেখানে মন্ত্রী ও পুলিশ তাদের সন্ধান চালিয়ে ব্যর্থ হয়। তল্লাশি চালানো হয় সম্পদের কানাপুকুরে বাড়িতেও। ওই বাড়ি থেকে এলাকার কয়েকজন যুবক ও সম্পদের দুই আত্মীয়সহ মোট ৬ জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, বাংলাদেশে সম্পদের মা-বাবা থাকেন। এখানে ইতি অধিকারী নামে তার এক স্ত্রীও রয়েছে। ঘরে স্ত্রী রেখেও মন্ত্রীর ১৬ বছরের বোনকে নিয়ে পালিয়েছেন সম্পদ নামের ওই যুবক। পালানোর আগে নিজেকে খুব বড়লোক বলে পরিচয় দিতেন তিনি। এ ঘটনার পর ভারতের সম্পদের সব আত্মীয়-স্বজনদের বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ।

বর্তমানে এই প্রেমিকযুগল উত্তর প্রদেশের এলাহাবাদে এক আত্মীয়ের আশ্রয়ে আছেন বলে গণমাধ্যম সূত্র জানিয়েছে। ইতোমধ্যে পুলিশ সেখানেও নাকি তল্লাশি চালাচ্ছে! তবে বাংলাদেশ থেকে ভারতে এসে প্রভাবশালী এক মন্ত্রীর বোনকে নিয়ে পালানোর ঘটনায় অনেকেই তাজ্জব বনে গেছেন! কেউ কেউ তো অতি রোমান্টিক মন্তব্যও করতে শুরু করেছেন!

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।সবাই এই যুগলকে নিয়ে চিন্তিত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!