শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

ভারতের উদ্দেশ্য রাষ্ট্রপতি আবদুল হামিদের ঢাকা ত্যাগ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

চারদিনের সফরে ভারতের উদ্দেশ্য ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

সফরে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১১ মার্চ অনুষ্ঠেয় সৌর বিদ্যুৎ সম্পর্কিত জোট ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্সের (আইএসএ) সম্মেলনে যোগ দেবেন।

 চার দিনের এই সফরে আইএসএ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ভারত, ফ্রান্স ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে আবদুল হামিদের।

নয়াদিল্লীতে অনুষ্ঠেয় আইএসএ সম্মেলনে বিশ্বের ১২১টি দেশ অংশ নেবে। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে (আরবিসিসি) ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।

জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমাতে সৌর শক্তির ব্যবহার বাড়াতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রঁসোয়া অলন্দের উদ্যোগে ২০১৫ সালে আইএসএ’র কার্যক্রম শুরু হয়।

আইএসএ সম্মেলনে যোগ দেওয়ার আগে আসাম ও মেঘালয়ে যাবেন আবদুল হামিদ। ১৯৭১ সালে মেঘালয়ের বালাটে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্পে সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মুক্তিযুদ্ধের সময় সেখানে অবস্থান করা বিভিন্ন স্থান পরিদর্শন করবেন তিনি। সেখানে আসাম ও মেঘালয়ের গভর্নরদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে আবদুল হামিদের। মেঘালয় থেকে আসামের গুয়াহাটি হয়ে দিল্লি যাবেন রাষ্ট্রপতি।

আইএসএ সম্মেলন শেষে ১২ মার্চ দেশে ফিরবেন আবদুল হামিদ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft