1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে গাইবান্ধায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে গাইবান্ধায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ২৪ মার্চ, ২০১৮
  • ৬৪ বার পড়া হয়েছে

বিশ্ব যক্ষ্মা দিবস ২০১৮ ইং উপলক্ষে গাইবান্ধা জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ ২৪ মার্চ শনিবার শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এবারের বিশ্ব যক্ষা দিবসে প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে’।

সিভিল সার্জন সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. আব্দুস শাকুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএমএ গাইবান্ধা জেলা সভাপতি ডা. শহীদুজ্জামান হারুন এবং বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা ২০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অমল চন্দ্র সাহা, জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির সভাপতি ডা. একেএম সামসুজ্জোহা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম আবু হানিফ, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু।

অন্যান্যদের মধ্যে আলোচনা করেন আরএমও ডা. এসআইএ শাহীন, ডা. নাজমুল হুদা, ব্র্যাকের নজরুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের মোশাররফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, যক্ষ্মা একটি নিরাময় যোগ্য রোগ, যা বিনামূল্যে প্রাপ্ত ওষুধ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দ্রুত নিরাময় করা যায়। সেজন্য যক্ষ্মা নির্মূলে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি একান্ত গুরুত্বপূর্ণ। কমপক্ষে একটানা দু’সপ্তাহ খুশ খুশে জ্বর ও খুশখুশে কাঁশি থাকলেই তার স্বাস্থ্য পরীক্ষা একান্ত জরুরী। সুতরাং এব্যাপারে সমন্বিত প্রচেষ্টা ও সচেতনতা একান্ত অপরিহার্য।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft