1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘বিজলী’ আধুনিক সময়ের নির্মাণ - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

‘বিজলী’ আধুনিক সময়ের নির্মাণ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ মার্চ, ২০১৮
  • ১৩৯ বার পড়া হয়েছে

সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে চলচ্চিত্র ‘বিজলী’। ছবিটিকে আধুনিক সময়ের নির্মাণ বলে আখ্যা দিয়েছেন সেন্সর বোর্ডের সদস্যরা। ‘বিজলী’ নায়িকা ববির প্রথম প্রযোজিত চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। ছবিতে ববির সঙ্গে অভিনয় করেছেন কলকাতার রণবীর।

সেন্সর বোর্ডের সদস্য নাসির উদ্দিন দিলু বলেন, ‘আমরা ছবিটি দেখেছি। সবার কাছেই ছবিটি ভালো লেগেছে। বিশেষ করে ছবিতে যে গ্রাফিকস অ্যানিমেশন করা হয়েছে, তা অনেক ভালো হয়েছে। সব মিলিয়ে ছবিটি আধুনিক সময়ের নির্মাণ মনে হয়েছে।’

দিলু আরো বলেন, ‘ছবির গল্পে ববিকে আমরা সুপার হিরোইন হিসেবে দেখেছি। বিশেষ ক্ষমতার একটি মানুষ, যাকে নিয়ে ছবির গল্প। অনেক দিন ধরেই আমাদের দেশে এ ধরনের গল্প নিয়ে ছবি নির্মাণ হচ্ছে না। এর আগেও এমন গল্প নিয়ে কিছু ছবি নির্মাণ হয়েছি। তখন টেকনোলজি উন্নত ছিল না, অনেকটাই আলিফ-লায়লা কোয়ালিটি ছবি ছিল সেগুলো, কিন্তু এই ছবিতে আমার সবকিছু পরিপূর্ণ মনে হয়েছে।’

ছবিতে ববি ও নবাগত নায়ক রণবীর ছাড়াও অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, আহমেদ রুবেল, শতাব্দী রায় প্রমুখ। সিনেমাটি নির্মিত হচ্ছে ববির প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার থেকে। ছবির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য।

আবারও শাকিবের নায়িকা ববি

শাকিব খান ও ববিকে আবারও একসঙ্গে পর্দায় দেখতে পাবেন দর্শক। শিগগির ‘নোলক’ নামের একটি ছবিতে তাঁরা জুটি বেঁধে অভিনয় করবেন।

রাশেদ রাহা পরিচালিত ছবিটির শুটিং চলতি মাসের শেষে শুরু হওয়ার কথা রয়েছে। বর্তমানে শাকিব খান থাইল্যান্ডে ‘মাস্ক’ ছবির শুটিং করছেন।

‘নোলক’ ছবি প্রসঙ্গে শাকিব বলেন, ‘আগামী ২১ তারিখ আমার দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরেই ছবির মহরত করব। তবে ছবিটির শুটিং হবে দেশের বাইরে।’

ববি জানান , তিনি সবসময় বেছে কাজ করতে পছন্দ করেন। তিনি বলেন,‘এর আগে আমি ও শাকিব খান জুটি বেঁধে দুটি ছবিতে অভিনয় করেছি। দর্শক দুটি ছবিই অনেক পছন্দ করেছেন। আশা করছি, এই ছবিটিও দর্শক পছন্দ করবেন। ’

ছবির গল্প জানতে চাইলে ববি বলেন, ‘রোমান্টিক একটি গল্প। বর্তমান সময়ের কথা চিন্তা করে ছবিটি নির্মাণ করা হবে। যে কারণে ছবির বাজেটও অনেক বেশি। এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। চলতি মাসে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।’

ববি বর্তমানে ভারতের হায়দারাবাদে ‘বেপরোয়া’ ছবি শুটিং করছেন। ছবিতে তাঁর সাথে জুটি বেঁধে অভিনয় করছেন নায়ক রোশান। ছবিটি পরিচালনা করছেন রাজা চন্দ। প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

এর আগে শাকিব খান ও ববি ‘হিরো দ্য সুপারস্টার ও ‘রাজত্ব’ শিরোনামে দুটি ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft