সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

বিএনপি ৯ বছরে যা পারে নাই,নয় মাসে তা পারবে কেউ মনে করে না-কাদের

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ৬৩ বার পড়া হয়েছে

বিএনপি আন্দোলন করে বেগম জিয়াকে বের করবে সে আশায় গুড়েবালি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনটি যা ৯ বছরে করতে পারে নাই, তা নয় মাসে করবে সেটা কেউ মনে করে না। সেই বাস্তবতা এখন আর বাংলাদেশে নাই।’

শনিবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেন উন্নয়ন কাজের পরিদর্শনে এসে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘রাস্তা বন্ধ করে জনগণের জন্য ভোগান্তির সৃষ্টি সেটা কি জনগণ সমর্থন করবে। আন্দোলনের পাঠ তাদের চুকে গেছে। আন্দোলন করতে পারবে না। আমি তাদের পরামর্শ দেবো নির্বাচনের প্রস্তুতি নিতে। বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে নেওয়ার ইচ্ছা আওয়ামী লীগের নেই।’

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪টি ফ্লাইওভারের কাজ চলমান রয়েছে, যা আগামী অক্টোবরের মধ্যেই শেষ হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

এসময় সড়ক বিভাগের ঢাকা বিভাগী তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডিকেএন নাহিন রেজা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেন প্রকল্পের উপ-সহকারী ব্যবস্থাপক প্রকৌশলী রুকনুজ্জামান, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার শফিকুল ইসলাম, কালিয়াকৈর সার্কেল সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শহীদ উল্লাহসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft