1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে জ্বালানি সাশ্রয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল পলাশবাড়ীতে প্রাণিসম্পদ পরিবারের ইফতার মাহফিল গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ১৪ মার্চ সারাদেশে ইমাম মোয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে জামিন পেয়ে আদালত চত্বর থেকে আবারও ছাত্রলীগ নেতা মেহেদী আটক গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী গোবিন্দগঞ্জে ৩টি সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি শামীম কায়সার লিংকন আন্তর্জাতিক নারী দিবসে অধিকার প্রতিষ্ঠার আহ্বান দ্বৈত বৈষম্যের অবসান চান সাঁওতাল নারীরা

ফয়জুলের বাবা-মা আত্মসমর্পণ করেছেন

  • আপডেট হয়েছে : সোমবার, ৫ মার্চ, ২০১৮
  • ৬৭ বার পড়া হয়েছে

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমান ফয়জুলের বাবা-মা থানায় আত্মসমর্পণ করেছেন।

রবিবার (৪ মার্চ) রাত পৌনে ১১টার দিকে সিলেট মহানগরের জালালাবাদ থানায় তারা আত্মসমর্পণ করেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব জানান, ফয়জুরের বাবা আতিকুর রহমান ও মা মিনারা বেগম থানায় আত্মসমর্পণ করেছেন।

জানা গেছে, শাবি ক্যাম্পাস থেকে দেড় কিলোমিটার দূরে ছয় নম্বর টুকেরবাজার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে ফয়জুলদের বাড়ি। জাফর ইকবালকে ছুরিকাঘাত করার পর থেকেই ফয়জুলের পরিবারের সদস্যরা বাড়িতে তালা মেরে পালিয়ে যান।

ফয়জুলের বাবা আতিকুর রহমান একটি মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করেন। ফয়জুলের মা মিনারা বেগম গৃহিনী। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে।

১৫ বছর আগে তারা সিলেটের জালালাবাদ উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শেখেরপাড়ায় জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করে আসছে।

শনিবার বিকেল সাড়ে পাঁচটায় শাবি ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুল। এরপর জাফর ইকবালকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর ফয়জুলকে আটক করে মারধর করে শিক্ষার্থীরা। পরে তাকে র‌্যাব হেফাজতে নেয়া হয়। রবিবার তাকে পুলিশের কাছে হস্তান্তরের পর চিকিৎসার জন্য ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়।

জাফর ইকবালকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রাতেই ঢাকায় নিয়ে আসা হয়। রাত ১১টা ৫৮ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

রবিবার সকালে জাফর ইকবালের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান কনসালটেন্ট সার্জন বাংলাদেশ আর্মড ফোর্সেস ডিভিশনের মেজর জেনারেল মুন্সি মুজিবর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, জাফর ইকবালের মাথায় চারটি, পিঠে ও বাম হাতে একটি আঘাত লেগেছে। তবে, তিনি আশঙ্কামুক্ত ও স্বাভাবিক রয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!