1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ফুটবল মাঠেও ভিডিও রেফারি: এক নতুন যুগের সূচনা - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

ফুটবল মাঠেও ভিডিও রেফারি: এক নতুন যুগের সূচনা

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

ক্রিকেটের সাথে তাল মিলিয়ে ফুটবল খেলায় ভিডিও এসিস্ট্যান্ট রেফারি বা ভি এ আর ব্যবহার সর্বসম্মতভাবে অনুমোদন করেছে ফুটবলের বৈশ্বিক প্রশাসক সংস্থা। সুইজারল্যান্ডের জুরিখে আন্তর্জাতিক ফুটবল এসোসিয়েশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর ফলে গোল বা পেনাল্টির ক্ষেত্রে সন্দেহ থাকলে রেফারি তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সুযোগ পাবেন।

ফিফার প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফানটিনো বলেছেন, এ সিদ্ধান্ত ফুটবলের এক নতুন যুগের সুচনা করবে। রাশিয়ায় অনুষ্ঠেয় এ বছরের বিশ্বকাপেও এ প্রযুক্তি ব্যবহার করতে চাইছে ফিফা।

এ প্রযুক্তি ইতোমধ্যে বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে। এর প্রশংসা করেছেন অনেকেই – তবে কিছু বিশ্লেষক এর সমালোচনাও করেছেন।

ফুটবল মাঠের রেফারি যদি কোন স্পষ্টতই ভুল সিদ্ধান্ত দিয়ে থাকেন, তাহলে ভিডিও রেফারি তার রিপ্লে সুবিধা ব্যবহার করে রেফারিকে সহায়তা দেবেন।

তাদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ থাকছে।
কার্যত ভিএআর একটা খেলায় পঞ্চম রেফারি হিসেবেই কাজ করছেন।

তিনি যদি মাঠের রেফারিকে ভিডিও ফুটেজ দেখতে বলেন, তাহলে তিনি মাঠের পাশেই মনিটরে তা দেখবেন, সিদ্ধান্ত নেবেন এবং খেলা আবার শুরু করে দেবেন, বিবিসির কাছে ব্যা্খ্যা করেছেন একজন রেফারি মাই রাইলি।

সুতরাং এখন ফুটবল খেলাতেও কখনো কখনো দেখা যাবে ক্রিকেটের মতোই রেফারিও দুই হাত দিয়ে চারকোণা টিভি স্ক্রিন আঁকার মতো সংকেত দিচ্ছেন।

এই সংকেত দিলে ভিডিও রেফারি রিপ্লে দেখে রেফারির সিদ্ধান্তে কোন ভুল হয়ে থাকলে তা জানাবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft