শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

ফাঁস হয়ে গেলো ‘চালবাজ’! (ভিডিও)

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮
  • ৬৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: পূর্ব ঘোষণা অনুসারে বৃহস্পতিবার (৮ মার্চ) সন্ধ্যায় প্রকাশ হওয়ার কথা ‘চালবাজ’ ছবির টাইটেল গান। কিন্ত তার আগেই অন্তর্জালে ছড়িয়ে পড়েছে এটি। এমনকি সেই আনঅফিশিয়াল ভার্সনটি দেখা যাচ্ছে এসকে মুভিজের ইউটিউব চ্যানেলেই।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বুধবার (৭ মার্চ) এসকে মুভিজের চ্যানেলে ‘আনলিস্টেড’ ক্যাটাগরিতে উন্মুক্ত হয় ‘চালবাজ’ ছবির টাইটেল গানটি। কিন্তু সেটা সরাসরি এসকে মুভিজের চ্যানেলে গেলে দেখা যাচ্ছে না। এরই মধ্যে ফাঁস হয়ে যাওয়া গানটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মজার ব্যাপার হচ্ছে, ফাঁস হওয়া ‘চালবাজ’ গানের ভিডিও সম্পূর্ণ ঝকঝকে প্রিন্টের। ফলে উপভোগ করতে ভক্তদের কোনও সমস্যাই হচ্ছে না।

২ মিনিট ৪৬ সেকেন্ডের ‘চালবাজ’ গানে দেখা গিয়েছে শাকিব খানকে। নজরকাড়া লোকেশনে বিভিন্ন রূপে হাজির হয়ে উচ্ছ্বাসিত ভঙ্গিমায় নেচেছেন তিনি। তার সঙ্গে ছিলো একদল নৃত্যশিল্পী। এতে ছবির নায়িকা শুভশ্রীকে দেখা যায়নি।

‘চালবাজ’-এর টাইটেল গানটি গেয়েছেন শাদাব হাশমি। এর মিউজিক করেছেন স্যাভি। এর আগে এই জুটির ‘ষোলোআনা’ শীর্ষক গান দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এমনকি রেকর্ড গড়ে ইউটিউবে কোটির ক্লাবে প্রবেশ করে। তাই ধারণা করা হচ্ছে, এবারের গানটিও নতুন ধামাকা হতে চলেছে।

কলকাতার সফল নির্মাতা জয়দীপ মুখার্জীর পরিচালনায় ‘চালবাজ’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী। এছাড়া অন্যান্য চরিত্রে আরও আছেন রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, সৈয়দ হাসান ইমাম ও আশীষ বিদ্যার্থী প্রমুখ।

‘চালবাজ’ ছবিটি প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। প্রথম দিকে ছবিটি যৌথ প্রযোজনায় হওয়ার কথা ছিলো। কিন্তু অনুমোদন না পাওয়ায় কলকাতার এসকে মুভিজ একাই এটা প্রযোজনা করেছে।

এদিকে বৃহস্পতিবার (৮ মার্চ) সন্ধ্যায় প্রকাশ হচ্ছে ‘চালবাজ’ গানের অফিশিয়াল ভিডিও। তার আগে দেখে নিতে পারেন ফাঁস হওয়া ভিডিওটি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft