
ডেস্ক: প্রশ্নপত্র ফাঁস রোধে কোচিং সেন্টার বন্ধ করা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘কোচিং সেন্টারগুলো দুর্নীতির আখড়া। কোচিং সেন্টারের দুর্নীতি বন্ধ করতে দুদক বদ্ধপরিকর। আমরা সরকারের কাছে আহ্বান জানাই আগামী প্রজন্মের জন্য সর্বশক্তি দিয়ে কোচিং সেন্টার এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতেই হবে’।










