1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রথমবারের মত রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নারী চেয়ারম্যান নিয়োগ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
  • ৫৬ বার পড়া হয়েছে

দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হয়েছেন নারী উদ্যোক্তা লুনা শামসুদ্দোহা। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবং ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্য মানিক চন্দ্র গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় লুনা শামসুদ্দোহাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি দায়িত্ব পালনও শুরু করেছেন।

গত ২৫ ফেব্রুয়ারি সাবেক সিনিয়র সচিব হেদায়েতুল্লা আল মামুনকে জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগের আদেশ জারি করেছিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি পেলেই তার যোগ দেয়ার কথাও ছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংক তাকে অনাপত্তি না দিয়ে লুনা শামসুদ্দোহাকে অনাপত্তিপত্র দেয়।

 প্রযুক্তিখাতে নারীদের এগিয়ে নিয়ে যাওয়া এবং নারীর ক্ষমতায়ন বৃদ্ধির কারণে ২০১৩ সালের ২৯ নভেম্বর গ্লোবাল উইমেন ইনভেন্টরস অ্যান্ড ইনোভেটরস নেটওয়ার্ক (গুইন) সম্মাননা পান লুনা শামসুদ্দোহা। এর আগে তিনি দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান এবং বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির প্রেসিডেন্ট ছিলেন।

এছাড়া তিনি বাংলাদেশ বিজনেস ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা, সফটওয়্যার উদ্যোক্তা এবং সুইজারল্যান্ডের গ্লোবাল থট লিডার অন ইনক্লুসিভ গ্রোথের সদস্য। ২০০৫ সালে তিনি সুইস ইন্টারঅ্যাকটিভ মিডিয়া সফটওয়্যার অ্যাসোসিয়েশনের (সিসমা) সদস্য পদ পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স থেকে মাস্টার্স (এমএসএস) পাস করেন।

২০১৬ সালের জুন থেকে লুনা জনতা ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার আগে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রায়ত্ত আরেক ব্যাংক অগ্রণী ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রায়ত্ত কোনো বাণিজ্যিক কিংবা বিশেষায়িত ব্যাংকে লুনা শামসুদ্দোহাই প্রথম নারী চেয়ারম্যান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!