শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

পশু খাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলায় লালুর ৭ বছরের কারাদণ্ড

  • আপডেট হয়েছে : শনিবার, ২৪ মার্চ, ২০১৮
  • ৩৬ বার পড়া হয়েছে

পশুখাদ্য কেলেঙ্কারি চতুর্থ মামলায় দোষী সাব্যস্ত ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান লালু প্রসাধ যাদবকে (৬৯) ৭ বছরের কারাদণ্ডের সাজা দিল দেশটির একটি আদালত। শনিবার রাঁচির সিবিআই’এর বিশেষ আদালত লালুর বিরুদ্ধে এই সাজা ঘোষণা করে। এনিয়ে পশুখাদ্য কেলেঙ্কারি সম্পর্কিত ৬টি মামলার মধ্যে চারটিতেই অভিযুক্ত হলেন লালু প্রসাদ।

এদিন, আদালতের বিচারক শিবপাল সিং লালুকে ৭ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণার পাশাপাশি ৩০ লাখ রুপি আর্থিক জরিমানা করে।

এর আগেও পশুখাদ্য সম্পর্কিত তিনটি মামলাতেই দোষী সাব্যস্থ করা হয়েছে লালুকে। এরপরই রাঁচির বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয় লালুকে। যদিও শারীরিক অসুস্থতার কারণে এই মুহূর্তে রাজেন্দ্র ইন্সিটিউট অব মেডিকেল সায়েন্সস (আরআইএমএস) হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিন হাসপাতালে বসেই আদালতের রায় শোনেন লালু প্রসাদ।

গত ১৯ মার্চ এই মামলায় লালুকে দোষী সাব্যস্ত করে সিবিআই বিশেষ আদালত। লালু ছাড়াও আরও ১৮ জনকে এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়। দোষীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০-বি, ৪১৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও বিহারের আরেক সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রসহ ১২ জনকে এই মামলা থেকে খালাস দিয়েছে।

লালুসহ অন্য দোষীদের বিরুদ্ধে অভিযোগ ১৯৯৫ থেকে ১৯৯৬ সালের মধ্যে দুমকা ট্রেজারি থেকে ৩.৭৬ কোটি রুপি আত্মসাৎ করেছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft