রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

পলাশবাড়ীতে ৭ মার্চ উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ৬৩ বার পড়া হয়েছে

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষন গত বছরের ৩০ অক্টোবর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষনকে বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।

বাংলাদেশ আওয়ামী লীগ প্রতি বছর এ ভাষনটিকে যথাযগ্যে মর্যাদায় পালন করে আসছে। জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষনকে বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়ায় উজ্জীবিত জাতি এবার ৭ মার্চের এই দিনটিকে ভিন্ন মাত্রায় উদযাপিত করার জন্য জাতির পিতার রেখে যাওয়া স্বপ্নকে বাস্তবায়নে তারি যোগ্যকন্যা গণতন্ত্রের মানসকন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ৩ বারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করছে।

এ কর্মসূচীর অংশ হিসাবে দিনব্যাপী শুরুতে সকালে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, উপজেলার ৯ টি ইউনিয়নে ঐতিহাসিক ৭ মার্চ এর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ শোনানো হয়, এবং পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বর্ণাঢ্য র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় চৌমাথা মোড়ে উপজেলা সভাপতি আবু বকরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক আলহাজ্ব এ কে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,সহ সভাপতি আলী রেজা মোস্তফা গোলাপ,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন,জেলা পরিষদ সদস্য ও যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, উপজেলা আওয়ামীলীগের ধর্মীয় সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান লাভলু, উপজেলা আওয়ামীলীগ নেতা ও জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি শেখ শামসুজ্জোহা হিটু, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সাকলাইন, ছাত্রলীগ নেতা শাকিউল ইসলাম বাপ্পী প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক গোলাম মোস্তফা।

এসময় আরো উপস্থিত ছিলেন, মহদীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খন্দকার জান্নাতুল নবী রিপন,উপজেলা যুবলীগ নেতা মাজেদুর রহমান,জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনুসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft