শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

পলাশবাড়ীতে খাস খতিয়ান ভুক্ত মুক্তিযোদ্ধাদের বন্দোবস্ত প্রদানকৃত ৪.৮০ একর জমি বুঝিয়ে দিলো ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন

  • আপডেট হয়েছে : রবিবার, ২৫ মার্চ, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

অবৈধ দখলদার মুক্ত করে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের মরাদাতেয়া মৌজার ১ নং খাস খতিয়ান ভুক্ত ৪.৮০ একর জমি ১২ জন বীর মুক্তিযোদ্ধা কে দখলস্বত্ত বুঝিয়ে দেন পলাশবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফ হোসেন।

দীর্ঘ সময়ের এ জটিলতা নিরসনে মহান বিজয় দিবস-গত বছর ২০১৭ উদযাপন উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠানে পলাশবাড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণের সম্মিলিত দাবি ছিল ১৯৯৯ সালে সরকার কর্তৃক ১২ জন বীর মুক্তিযোদ্ধাগণকে বন্দোবস্ত প্রদানকৃত ৪. ৮০ একর জমির দখল অনতিবিলম্বে বুঝিয়ে দিতে হবে। সেদিন অনুষ্ঠানস্থলে পলাশবাড়ী উপজেলা প্রশাসন অঙ্গিকার করেছিল যত শীঘ্র সম্ভব বন্দোবস্তকৃত জমি বীর মুক্তিযোদ্ধাদের দ্রুত দখল বুঝিয়ে দেওয়া হবে।

সে অঙ্গিকার অনুযায়ী গতকাল ২৪ মার্চ -২০১৮ শনিবার উপরোক্ত জমিগুলো দখল মুক্ত করে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যাক্তিবর্গ,বীর মুক্তিযোদ্ধাগণ ও সাধারণ গ্রামবাসীর উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ৬ জন বীর মুক্তিযোদ্ধা ও ৬ জন পরলোকগত বীর মুক্তিযোদ্ধাগণের উত্তরাধিকারীর মধ্যে ৯ নং হরিনাথপুর ইউনিয়নের মরাদাতেয়া মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত ৪. ৮০ একর কৃষিজমির দখল স্বত্ত বুঝিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে সীমান নির্ধারণ করে লাল নিশান লাগিয়ে দেওয়া হয়।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সহ বীরমুক্তিযোদ্ধাগণ, হরিনাবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft