শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

নারীদের জনশক্তিকে দেশের উন্নয়নের সাথে তাদের সম্পৃক্ত করতে হবে – গাইবান্ধায় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারতো না। তিনি বলেন, নারীরা আজ দেশ উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে নারীদের সুযোগ করে দিয়েছেন। নারীদের জনশক্তিতে পরিণত করে দেশের উন্নয়নের সাথে তাদের সম্পৃক্ত করতে হবে। মেয়েদের তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষিত করতে হবে। তাই নারী বান্ধব পরিবেশ সৃষ্টিতে সকলকে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়নে নারীর কোন বিকল্প নাই। এ জন্য বাল্যবিবাহ বন্ধ করতে হবে। এ ব্যাপারে আইন আছে। সবাইকে বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি মেয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তারা বড় শক্তি। তাদেরকেই এব্যাপারে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

আজ ১৪ মার্চ বুধবার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে বাল্যবিয়ে রোধের মাধ্যমে মাতৃমৃত্যু প্রতিরোধ ও নারীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে সচেতনতামুলক এক সভায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি এসব কথা বলেন।

গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া এমপি, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি ও কুড়িগ্রাম-গাইবান্ধা সংসদীয় আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি এমপি, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু, গোবিন্দগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান, গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরদার সাহিদ হাসান লোটন প্রমুখ।

সভায় সরকারী-বেসরকারী পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ছাড়াও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft