1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

নাটোরে যুবলীগ কর্মী কুপিয়ে হত্যা

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ মার্চ, ২০১৮
  • ৫৬ বার পড়া হয়েছে

নাটোরে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নাটোর জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদ চত্ত্বরে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নাটোর সদর থানার ওসি সিকদার মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রিপন শেখ (৩৫) যুবলীগের কর্মী ছিলেন বলে শহর যুবলীগের সভাপতি ফাহিম হোসেন উজ্জ্বল জানান।

প্রত্যক্ষদর্শী মাহফুজ বলেন, কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দিয়ে যাওয়ার পথে কয়েকজন দুর্বৃত্ত রিপনকে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

পরে পুলিশ তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে ওসি মশিউর জানান।

তিনি বলেন, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি মোটরসাইকেল উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য সহ দুইজনকে আটক করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!