1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তমব্রু সীমান্তে ফের শক্তি বৃদ্ধি, বাঙ্কার খনন করছে মায়ানমার সেনাবাহিনী - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

তমব্রু সীমান্তে ফের শক্তি বৃদ্ধি, বাঙ্কার খনন করছে মায়ানমার সেনাবাহিনী

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

বান্দরবানের তমব্রু সীমান্তে ফের অবস্থান নিয়েছে মায়ানমার সেনারা। তারা সীমান্তে শক্তিও বৃদ্ধি করেছে। এ নিয়ে দুই পক্ষে আবারো মৃদু উত্তেজনা চলছে।

স্থানীয়রা জানান, সকালে ৩ থেকে ৪টি ট্রাকে করে বিজিপির সদস্যদের পাশাপাশি মায়ানমার সেনারা সীমান্তে অবস্থান নেয়। এ সময় তারা, সীমান্তের কোনাপাড়া এলাকায় বাঙ্কার খনন শুরু করে।

এছাড়া, বিজিপির সদস্যরা সীমান্তের কাঁটা তার ঘেঁষে টহল দেয়। এদিকে, মায়ানমার সীমান্তে সৈন্যের উপস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী-বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সকালে বিজিবির সক্ষমতা বাড়ানো হলে হঠাৎ করেই মায়ানমার সৈন্যরা সীমান্ত ছেড়ে চলে যায়।

ঘুমধুম চেয়ারম্যান ইউনিয়ন জাহাঙ্গীর আজিজ সাংবাদিকদের বলেন, মায়ানমারের তো আছেই। এদের সৈন্য সমাবেশ আছেই। পতাকা বৈঠকের পর আহাবানী বার্তা একটু কম থাকলেও তারা আছেন।

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান, শনিবার সকাল থেকে অন্তত ৫০০ সৈন্যের অবস্থান ছিলো তমব্রু সীমান্তের বিভিন্ন পয়েন্টে। তাদের বিপরীতে বিজিবিও টহল জোরদার করে।

মিট পতাকা নিয়ে বিজিবি দল কোনারপাড়া হয়ে তমব্রু জিরো পয়েন্টের দিকে এগিয়ে গেলে, মায়ানমার সৈন্যরা ৬টি ট্রাকে করে সেখান থেকে সরে পড়ে।

এছাড়া বাংলাদেশ সীমান্ত ঘেঁষে তৈরি বাঙ্কারে অবস্থান নেয়া মায়ানমার সৈন্যরাও দ্রুত চলে যায়।

এদিকে, গত তিনদিন সীমান্তে উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিজিবির সক্ষমতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান বলেন, সীমান্তে যদি কোন ঘটনা ঘটে সেখানে বিজিবির কাজ ওটা লক্ষ্য রাখা এবং সতর্ক থাকা ও সীমান্ত পাহারা দেয়া। উল্লেখযোগ্য কোন ঘটনা ঘটেনি। দুইদিন আগে আমরা সীমান্তে অস্থিরতা দেখেছি সে তুলনায় সীমান্তের অবস্থা এখন অনেক ভালো এবং শান্ত। আমাদের সতর্ক থাকা দরকার।

সীমান্তে বিজিবির যে সদস্যগণ, তারা সবসময় সতর্ক আছে। এখন পর্যন্ত আতঙ্কিত হবার মতো কোনো পরিস্থিতি হয়নি। তেমন কিছু হলে আমাদের প্রস্তুতি আছে, আমরা লক্ষ্য রাখবো। আমাদের মাতৃভূমিতে কোনো সমস্যা হবে না।

সবমিলেই বান্দরবানের তমব্রু সীমান্তে মায়ানমার সেনারা সীমান্তে শক্তি বৃদ্ধি করায় উভয়পক্ষে মৃদু উত্তেজনা বিরাজ করছে।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!