1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

‘তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই ডিআইজি মিজানের বিরুদ্ধে ব্যবস্থা’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

‘তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’ বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সকালে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে ঢাকায় পুলিশ স্টাফ কলেজে (পিএসসি) পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদর দপ্তরে ডিআইজি মিজানুর রহমানের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলে সুপারিশগুলো পর্যালোচনার পরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে ডিআইজি মিজানের কীর্তি নিয়ে ‘তুলে নিয়ে বিয়ে করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার’ শীর্ষক বহুল আলোচিত রিপোর্ট প্রকাশিত হয়।

‘এক সংবাদ পাঠিকার জীবনও বিষিয়ে তুলেছেন ডিআইজি মিজান’ শিরোনামে পর দিন ৮ জানুয়ারি আরও একটি রিপোর্ট প্রকাশিত হলে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইতে শুরু করে।

এদিকে ৮ জানুয়ারি থেকে টিভিতেও বিষয়টি নিয়ে একাধিক প্রতিবেদন সম্প্রচার করে। যেখানে তথ্যপ্রমাণ হিসেবে অভিযোগের অনেক কিছু অডিও ও ভিডিওর মাধ্যমে সম্প্রচার করা হয়।

এর পর ৯ জানুয়ারি ডিআইজি মিজানুর রহমানকে ঢাকা মহানগর পুলিশ থেকে প্রত্যাহার করে নেয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!