
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরে শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষকা মনিরা আক্তার গত ৮ ফেব্রুয়ারী চেক জালিয়াতি মামলায় আদালতে সাজাপ্রাপ্ত হয়। এবং এককই দিন তিনি বিদ্যালয় হতে লাগাতার ভাবে প্রধান শিক্ষকের দেওয়া ৩ দিন ও সহকারি শিক্ষা অফিসারের দেওয়া ৬ দিন মোট ৯ দিনের বৈধ ছুটি নিয়ে এ ছুটি শেষে আর এ পর্যন্ত বিদ্যালয়ে আসেনি। গত ৮ ফেব্রয়ারী হতে ৯ দিনের ছুটি নিয়ে এ পর্যন্ত ২৫ দিন যাবৎ বিদ্যালয়ে অনউপস্থিত থাকলেও বিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কোন ব্যবস্থা গ্রহন করেনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টি খোলা থাকলেও তালা দেয়া গেটে। এসময় খুলে চাইলে শিক্ষকগণ খুলে দেয়। শিক্ষক মনিরা আক্তার কথা জানতে চাইলে প্রথমে প্রধান শিক্ষকা বলেন তিনি ছুটিতে আছেন। পরে মামলায় দ্বন্ডিত হওয়ার কথা জানানো হলে তিনি বলেন ৯ দিন ছুটি শেষে শিক্ষক উপস্থিতি হাজিরা খাতায় অনউপস্থিত রয়েছে। এখন বিষয়টি বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করেছি। আদালতের রায়ের কপি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ইমরান জানান, শিক্ষিকা মিনারা আক্তার কে বৈধভাবে ছুটি দেওয়া হয়েছে। তার কাছে কোন প্রকার সুবিধা গ্রহন না করে। ছুটি শেষে দিন গুলো বিদ্যালয়ের শিক্ষক হাজিরা খাতায় অনউপস্থিত আছে। এছাড়া সাজাপ্রাপ্ত হওয়ার পর তার বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুলহেস শাফি জানান, বিষয়টি আমি অবগত নই। জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। তবে বিদ্যালয়ে শিক্ষক হাজির না থাকলে অনউস্থিত দেখানো হবে। তিনি আরো বলেন, মামলায় আদালতের রায়ের কপি হাতে পেলে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, পরিতোষ কুমার রিপু গত ২০১৬ সালে সি আর ১৮২ / ১৮৩/১৬ নং চেক জালিয়াতি মামলায় গত ৮ ফেব্রুয়ারী আদালতে সাজাপ্রাপ্ত হয় সহকারি শিক্ষিকা মনিরা আক্তার।