মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ৫৬ বার পড়া হয়েছে

জনপ্রিয় লেখক শিক্ষাবীদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. জাফর ইকবালের উপর দুর্বৃত্তদের বর্বরোচিত হামলা প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শত শত শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ মানববন্ধন করেছে।

আজ শনিবার বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কর্তৃক আয়োজিত উপজেলা সড়কে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক কাজী আবু রাহেন শফিউল্লা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, বাকশিস সুন্দরগঞ্জ শাখার সভাপতি উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, সিপিবির উপজেলা সভাপতি নুরে আলম মানিক, আব্দুস সামাদ মাস্টার, ছাত্র বিদ্যুৎ মহন্ত প্রমুখ।

বক্তারা বলেন, বিভিন্ন অপরাধে দুস্কৃতিকারীদের বিচারে দীর্ঘ সুত্রিতা ও ধর্মান্ধতার কারণে বিভিন্ন অপরাধ সংঘঠিত হয়েই চলছে। তারা ড. জাফর ইকবালের উপর হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft