সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য

গাইবান্ধা জেলা জুড়ে পুলিশের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট হয়েছে : শনিবার, ২৪ মার্চ, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

পুলিশ সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা পুলিশ। গত কাল ২৩ মার্চ শুক্রবার সকালে গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে সদর থানা প্রাঙ্গণে এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। গাইবান্ধা সদর থানা চত্বর থেকে ময়লা-আবর্জনা পরিস্কারের মাধ্যমে এ অভিযানের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া।

এসময় পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, পুলিশ সপ্তাহ উপলক্ষে একযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা থানায় এ পরিস্কার পরিচ্ছন্নতা শুরু হয়েছে। আমরা সপ্তাহব্যাপী সদর থানা ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কারের জন্য অভিযান পরিচালনা করবো। এ কাজে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল ‘বি’ ময়নুল হক, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) কে এম নিয়তি রায়, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহারিয়ারসহ পুলিশের সদস্যরা।

এই পরিস্কার অভিযান জেলার সাতটি থানায় একযোগে অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft