শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

গাইবান্ধায় সাংবাদিকদের মানববন্ধন

  • আপডেট হয়েছে : রবিবার, ১৮ মার্চ, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

বরিশালের ডিবিসি টিভির ক্যামেরা পারসন সুমন হাসানের উপর অমানুষিক নির্যাতন ও ঘটনার সাথে জড়িত ডিবি পুলিশের শাস্তির দাবিতে আজ রবিবার গাইবান্ধা স্টেশন রোড কাচারী বাজার এলাকায় এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। গাইবান্ধা প্রেস ক্লাবের সহযোগিতায় ও সাংবাদিক বৃন্দের আহবানে এই মানববন্ধন কর্মসূচীতে সম্মিলিত সাংস্কৃতিক জোট, সুরবানী সংসদ, ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে.এম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, অমিতাভ দাশ হিমুন, সিদ্দিক আলম দয়াল, আরিফুল ইসলাম বাবু, আফরোজা লুনা, রিকতু প্রসাদ, আতিকুর রহমান আতিক, হেদায়েতুল ইসলাম বাবু, শামীম আল সাম্য, এসএম বিপ্লব প্রমুখ। বক্তারা ডিবিসি টিভির ক্যামেরা পারসন সুমন হাসানের উপর হামলার প্রতিবাদ ও ঘটনার সুষ্ঠু তদন্ত করার দাবি জানান। সেইসাথে ঘটনার সাথে জড়িত ডিবি পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।

মানববন্ধনে সাংবাদিক ও বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কবির বাদল, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি ইদ্রিসউজ্জামান মোনা, আরটিভির প্রতিনিধি ফেরদৌস জুয়েল, সাংবাদিক আব্দুল মান্নান চৌধুরী, উত্তম সরকার, রজতকান্তি বর্মন, খায়রুল ইসলাম, বিপ্লব প্রসাদ, দীপ্ত টিভির প্রতিনিধি ভবতোষ রায় মনা, এসএটিভির প্রতিনিধি কায়সার প্লাবন, গাইবান্ধা ডট নিউজের প্রধান বার্তা সম্পাদক কায়সার রহমান রোমেল, ওবায়দুল ইসলাম, জয় কুমার, আবু কায়সার শিপলু, শাহাদত হোসেন মিশুক, রানা পাপুল, মোকছেদ আলী, মোসাদ্দেক হোসেন আদনান প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft