
গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জেলা পুলিশের উদ্যোগে গতকাল ১ মার্চ বৃহস্পতিবার পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়।
এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল নিহত পুলিশ সদস্যদের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন, র্যালী ও আলোচনা সভা। কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের প্রতি সম্মান ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করার উদ্দেশ্যে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়।
পুলিশ লাইন ড্রিল সেডে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মদ।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে গাইবান্ধা পৌর মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা আ.লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংবাদিক সরকার শহিদুজ্জামান, আব্দুর রউফ মিয়া প্রমুখ।
জেলার সকল থানা ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ সকল পুলিশ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, পুলিশিং কমিটির নেতৃবৃন্দসহ নিহত পুলিশ পরিবারের সদস্যরা এ কর্মসূচিতে অংশ গ্রহণ করে।