শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

গাইবান্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস পালিত

  • আপডেট হয়েছে : শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। দিবসটি উপলক্ষে আজ ১৭ মার্চ শনিবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচী পালন করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল পৌর পার্কের বিজয় স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশু সমাবেশ, শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্বাধীনতা প্রাঙ্গণে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের আপ্যায়ন, সদর হাসপাতালে দিনব্যাপী স্বাস্থ্যসেবা প্রদান ও রক্তদান কর্মসূচী, বিভিন্ন মসজিদ, মন্দির গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, সরকারি শিশু পরিবার (বালক ও বালিকা) শিশুদের উন্নতমানের খাবার পরিবেশন। এছাড়া পৌর পার্কে শহীদ মিনার চত্বরে সন্ধ্যে ৭টায় বঙ্গবন্ধু জীবনী ভিত্তিক প্রামাণ্য চলচিত্র প্রদর্শন। তথ্য মন্ত্রণালয়ের কুইজ প্রতিযোগিতার অধীনে স্বাধীনতা প্রাঙ্গণে প্রশ্ন উত্তর অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী ৩ জনকে পুরস্কৃত করা হয়।

জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে স্বাধীনতা প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানের শুরুতেই শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি আয়োজিত শিশুদের উপস্থিত ভাষণ, চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিশুদেরকে পুরস্কৃত করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft