সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

গাইবান্ধার সিপিবির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ৬ মার্চ মঙ্গলবার পার্টি গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, বর্ণাঢ্য র্র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জেলা সভাপতি মিহির ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল ও শাহাদত হোসেন লাকু,জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, পার্টির প্রবীন কমরেড জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি হাজী একরাম হোসেন বাদল, কৃষক সমিতির জেলা সভাপতি সুভাষ শাহ রায়,গোবিন্দগঞ্জ উপজেলা পার্টির সভাপতি তাজুল ইসলাম প্রগতিশীল নাগরিক সমাবেশের সদস্য সচিব ছাদেকুল ্ইসলাম গোলাপ প্রমূখ।

বক্তারা বলেন,ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতাত্তোর বাংলাদেশের স্বৈরাচার বিরোধীসহ এদশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভুমিকা পালনকারী সিপিবি এদেশের মেহনতী মানুষের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে।

পরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন শিরিন আকতার,রেজাউন্নবী রেজা, শিলামনি,রিস্তা,জ্যোতি,স্মৃতি। তাদেরকে যন্ত্রে সহযোগিতা করেন কৃষ্ণ ও দোলন। শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে শেষ হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft