সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

গাইবান্ধায় বিএনপির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

মিথ্যা ও সাজানো মামলায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা ও জিয়া তারেক রহমানের বিরূদ্ধে শাস্তি প্রদানের প্রতিবাদে এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে আজ ৬ মার্চ মঙ্গলবার মানববন্ধন পালন করা হয়।

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি সাইফুল আলম সাজা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান নাদিম, শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহিদ, সাদুল্যাপুর থানা বিএনপির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুল হাসান সামছুল, সাবেক সাধারণ সম্পাদক কামরূল হাসান সেলিম, সহ:সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, আলমগীর সাদুল্যা দুদু, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, গোবিন্দগঞ্জ থানা বিএনপির সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল, কৃষক দল জেলা সভাপতি ইলিয়াস হোসেন, জেলা যুবদল যুগ্ম আহবায়ক আঃ রাজ্জাক ভুট্টু, ছাত্রদল জেলা সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, হাসেন আলী, ফেরদৌস আলম লিটন, রাগিব চৌধুরী, খন্দকার আলামিন, শফিকুর রহমান খোকা, মহিলা দল নেত্রী মৌসুমী আকতার তমা, মাহামুদার রহমান রতন, আহমেদ কবীর শাহীন প্রমুখ।

অপর দিকে গত ৮ ফেব্রুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরূদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার রায়ের বিরূদ্ধে ও প্রতিবাদে গাইবান্ধা জেলা শহরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিল ও বিএনপি কার্যালয় থেকে পুলিশ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা জিয়া পরিষদের সদস্য সচিব খন্দকার আহাদ আহম্মেদ, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, মহিলা দলনেত্রী তমা বেগম, দিলরূবা পারভীন ঝর্ণা, লাইলী বেগমসহ ২২ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে। দীর্ঘ প্রায় ১ মাস কারাবরণের পর গত ৪ মার্চ জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়। উক্ত নেতাকর্মীদেরকে গতকাল জেলা বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। বক্তব্য রাখেন সদ্য কারামুক্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদন্নবী টিটুল। সাবেক জেলা সভাপতি ও এমপি সাইফুল আলম সাজা, সাবেক সহ:সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, আলমগীর সাদুল্যা দুদু, সাধারণ সম্পাদক কামরূল হাসান সেলিম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান নাদিম, এ্যাড. হানিফ বেলাল প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft