সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

‘খালেদা জিয়া অসুস্থ হলে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা করা হবে’

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

‘বেগম খালেদা জিয়া অসুস্থ হলে প্রয়োজন অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা হবে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, কারাগারে বেগম জিয়া অসুস্থ হলে সুচিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানো হবে।

শুক্রবার (৩০ মার্চ) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর নিয়মিত সভা শেষে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোর গলায় বলছেন খালেদা জিয়া জেলে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি যদি অসুস্থ থাকেন তাহলে তার সুচিকিৎসার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা করবে।

তিনি বলেন, চিকিৎসক যদি মনে করেন তাকে বিদেশ পাঠানো দরকার তবে তাকে বিদেশেই পাঠানো হবে।

প্রসঙ্গত, এর আগে শুক্রবার সকালে কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হঠাৎ অসুস্থতার সংবাদে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার উন্নত চিকিৎসার দাবি জানিয়েছে বিএনপি। সেইসাথে তাকে মুক্তি দেয়ারও দাবি জানায় দলটি।

সভায় দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft