1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘খালেদা জিয়ার কারাবন্দি ইস্যুর দৃষ্টি সরাতে জাফর ইকবালকে হত্যাচেষ্টা’ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

‘খালেদা জিয়ার কারাবন্দি ইস্যুর দৃষ্টি সরাতে জাফর ইকবালকে হত্যাচেষ্টা’

  • আপডেট হয়েছে : সোমবার, ৫ মার্চ, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

খালেদা জিয়াকে কারাবন্দি করার ইস্যু থেকে জনগণের দৃষ্টি ঘোরাতে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

সোমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় জাফর ইকবালের ওপর হামলার পেছনে বিএনপিকে দায়ী করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের তিনি প্রতিবাদ জানান।

বিএনপির দাবি, জাফর ইকবালকে হত্যাচেষ্টা আওয়ামী রাজনীতিপ্রসূত সন্ত্রাস। হামলাকারীর যত পরিচয় পাওয়া যাচ্ছে ততই আওয়ামী লীগের কানেকশন সুস্পষ্ট হয়ে উঠছে।

রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেবের কথা শুনে জাতি বিস্ময়ে বাক্যহারা। তবে জনসাধারণ আওয়ামী লীগের নিখুঁত মিথ্যাচার সম্পর্কে ওয়াকিবহাল।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ দায়ের, তদন্ত ও প্রকৃত অপরাধী শনাক্ত না করেই সব রক্তাক্ত ঘটনায় চটজলদি আওয়ামী লীগ নেতারা বিএনপির ওপর দায় চাপিয়ে দেয়। জনমানসকে বিভ্রান্ত করতেই বিএনপির ওপর এই দায় চাপানো হয়। এভাবে প্রতিটি ঘটনায় প্রকৃত অপরাধীকে সুপরিকল্পিতভাবে আড়াল করে রাখা হচ্ছে।

রিজভী আরো বলেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান নুর হোসেন বাবুকে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ কর্তৃক ধারালো ছুরি দিয়ে হত্যা করা এবং কিশোর শ্রমিক বিশ্বজিৎকে ছাত্রলীগের ছুরিকাহত করে হত্যার সঙ্গে ড. জাফর ইকবালকে হত্যাচেষ্টার হুবহু সাদৃশ্য পাওয়া যায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন করা হবে। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হবে।

এব্যাপারে রিজভী জানান, আমাদের কেন্দ্রীয় ঘোষিত মানববন্ধন কর্মসূচি আগামীকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং একদিন পরের অবস্থান কর্মসূচি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একই সময়ে পালিত হবে। সেই সাথে আমাদের ১২ মার্চের জনসভাকে ঘিরে আমাদের একের পর এক প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, আবুল খায়ের ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft