সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য

খালেদার জামিন স্থগিতে সরকার হস্তক্ষেপ করেনি: কাদের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করেনি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, বিএনপি আদালত মানে না। তাই তারা ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না।

প্রসঙ্গত সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন ৮ মে পর্যন্ত স্থগিত রাখার আদেশ হয়।

সাবেক এ রাষ্ট্রপতি মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ মঙ্গলবার সকালে মরহুমের বনানী কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া সেখানে দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচির আয়োজন করা হয়। আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতারা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

বাদ আসর মরহুম মো. জিল্লুর রহমানের বাসভবনে (বাড়ি-২২, সড়ক-১০৮, গুলশান-২, ঢাকা) মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft