সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

ক্ষমতায় যাবার জন্য প্রস্তুত, সরকার গঠন করে ইতিহাস গড়বে জাতীয় পার্টি: এরশাদ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৪ মার্চ, ২০১৮
  • ৫৬ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ক্ষমতায় যাবার জন্য জাতীয় পার্টি প্রস্তুত। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে ইতিহাস গড়বে দল।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টি আয়োজিত মহাসমাবেশ তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, আগামীতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টি ক্ষমতায় আসতে প্রস্তুত। আজকে সমাবেশের জনসমাগম সেটাই প্রমাণ করে।

শনিবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলত জাতীয় জোটের মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিয়েছি। জাতীয় সংসদে যাদের প্রতিনিধিত্ব আছে তাদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। এ সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে।

তিনি আরো বলেন, ২৫ বছর বারবার দুটি দল ক্ষমতায় ছিল, জনগণকে কোনো কিছুই দিতে পারে নি। অন্যায় অবিচার করেছে। শুধু বড় বড় বক্তৃতা দেয়।

জাতীয় পার্টির এ শীর্ষ নেতা বলেন, উন্নয়নশীল দেশে উন্নীতের নামে ঢাকায় আনন্দ মিছিল ও আতশবাজি ফুটানো হচ্ছে। কিন্তু গ্রামের অবস্থা ভালো না, আপনারা গ্রামে গিয়ে দেখেন। মানুষের চাকরি নাই। শান্তি নাই। ব্যাংকে টাকা নাই। শেয়ারবাজারে লুটপাট হচ্ছে। কোথাও সুখবর নাই।

দেশে সুষ্ঠু নির্বাচন হয় না উল্লেখ করে তিনি বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচন দিতে সরকার বাধ্য থাকবে।

এসময় মঞ্চে সম্মিলিত জাতীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft