1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

একই পরিবারের ১২ জনকে অচেতন অবস্থায় উদ্ধার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের বাংলাবান্ধায় চেতনানাশক খাবার খেয়ে একই পরিবারের ১২ জন অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাত সোয়া ৮টার দিকে তেঁতুলিয়া থানা পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা ধারণা করছেন চেতনানাশক মিশানো খাবার খেয়েই তারা অচেতন হয়েছেন।

বৃহস্পতিবার রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের হোলাসিজোত এলাকায় আব্দুল জলিলের বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও অসুস্থরা জানায়, বৃহস্পতিবার বাড়ির তৈরি দুপুরের খাবার ভাত, পানি ও তরকারি খাওয়ার পর থেকেই তাদের প্রত্যেকের প্রথমে মাথায় ঝিমুনি হতে থাকে। এরপর একজন একজন করে কয়েকজন অচেতন হয়ে পড়ে যায়। সন্ধ্যার দিকে পরিবারের অধিকাংশই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় ইউ পি চেয়ারম্যানের টেলিফোন পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে।

পুলিশ জানায়, পরিবারের অন্যান্য সদস্যরা প্রাথমিক অবস্থায় অসুস্থদের দেখে বিহ্বল হয়ে পড়লেও পুলিশ ঘটনা স্থলে পৌঁছে তাদেরকে অচেতন হিসেবে দেখতে পায়। ঘটনা তদন্তে তাৎক্ষনিক কাজ শুরু করেছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমদ জানান, পরিবারের ধারণা অন্যকোন উদ্দেশ্যে খাবারে চেতনানাশক মিশিয়ে পরিবারের লোকজনকে খাওয়ানো হয়েছে।

এ ব্যাপারে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের সিভিল সার্জন ডা.মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন চিকিৎসকরা প্রাথমিকভাবে পরীক্ষা নিরিক্ষা করে তাদের খাবারে চেতনানাশক মিশানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন। তিনি আরও জানান অচেতন এই পরিবারের ১২ জনই বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

এদিকে মেডিসিন বিশেষজ্ঞ ড.মোশাফরফ হোসেন জানান, চেতনানাশকের চিহ্ন পাওয়া গেছে। আরও পরিক্ষা নিরীক্ষা চলছে।

হাসপাতাল পরিদর্শনের পর জেলা প্রশাসক সর্বশেষ জানান, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের ঘটনা আর ঘটবেনা বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন আশ্বাস দেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!