সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

আমি একজন ধনী মানুষ, গান্ধী বা ম্যান্ডেলা নই: বিন সালমান

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ মার্চ, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

 

নিজের বিলাসবহুল জীবনযাপনের সমালোচনার বিষয়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘আমার ব্যক্তিগত খরচের কথা যদি বলেন তাহলে বলব আমি একজন ধনী মানুষ, গরিব নই। আমি গান্ধী বা ম্যান্ডেলা নই।

রবিবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে এ কথা জানান সৌদি যুবরাজ।

অনুষ্ঠানে সালমানকে জিজ্ঞেস করা হয়েছিল নারীরা কি পুরুষের সমান। জবাবে তিনি বলেন, পুরোপুরি। আমরা সবাই মানুষ এবং এখানে কোনও পার্থক্য নেই।

সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির ধর্মীয় রীতিনীতি ও সামাজিক সংস্কারে নেতৃত্ব দিচ্ছেন। তিনি দেশটিকে তেল নির্ভরতা থেকে মুক্ত করতে বেসরকারি খাতকে প্রসারিত করছেন এবং নারীদের ক্ষমতায়ন করার দিকে এগিয়ে যাচ্ছেন। সংস্কারের অংশ হিসেবে এরই মধ্যে সৌদি নারীরা গাড়ি চালানো ও স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি পেয়েছেন এবং চলচ্চিত্র প্রদর্শন শুরু হয়েছে।

সাক্ষাৎকারে সৌদি যুবরাজ জানিয়েছেন, সরকার নারীদের জন্য সমান মজুরি নিশ্চিত করতে নিয়ম জারি করার জন্য কাজ করছে।

সালমানের নেতৃত্বে এসব সংস্কারের পরও দেশটির নারীরা তথাকথিত পুরুষের অভিভাবকত্বের অধীনে রয়েছেন। এই আইনে নারীদের জীবনের নিয়ন্ত্রক পুরুষ আত্মীয়রা। এর ফলে নারীরা একা বিদেশে ভ্রমণ করতে পারেন না এবং নির্দিষ্ট ধরনের মেডিক্যাল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।

সূত্র: নিউইয়র্ক টাইমস

ক্ষমতায় থাকতে মাকে ‘বন্দী’ করেছেন সৌদি যুবরাজ
দুই বছরেরও বেশি সময় ধরে রহস্যজনকভাবে খোঁজ পাওয়া যাচ্ছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মা ফাহদা বিনতে ফালাহ আল হাতলেনেকে। অভিযোগ উঠেছে দেশটির যুবরাজ ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান তার মাকে দুই বছরেরও বেশি সময় ধরে ‘বন্দী’ করে রেখেছেন। এমনকি তার মাকে বাবা সৌদি বাদশা মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও দেখা করতে দেন না। মার্কিন গণমাধ্যম এনবিসি ও ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফাহদা বিনতে ফালাহ আল হাতলেনে ৮২ বছর বয়সী মোহাম্মদ বিন সালমানের তৃতীয় স্ত্রী। গত দুই বছরের বেশি সময় ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে মায়ের ‘উধাও’ হওয়ার বিষয়ে নানা ব্যাখ্যা দিয়েছেন মুহাম্মদ বিন সালমান। তিনি জানিয়েছেন, চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে ছিলেন। যুক্তরাষ্ট্রে তার চিকিৎসা চলেছে।

তবে সৌদি সরকার গণমাধ্যমের এ খবরকে নাকচ করে দিয়েছে। ওয়াশিংটনে সৌদি দূতাবাসের একজন মুখপাত্র এ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এটা সত্য নয়।

যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, তারা বিশ্বাস করেন ক্ষমতা দখলে যুবরাজের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে পারেন এবং বাদশাহকে প্রভাবিত করতে পারেন এ আশঙ্কায় যুবরাজ তার মাকে লুকিয়ে রেখেছেন।

উল্লেখ্য, গত বছর চাচাতো ভাইকে রাজ্যের যুবরাজের পদ থেকে সরিয়ে ক্ষমতায় আসেন ৩১ বছর বয়সী মুহাম্মদ বিন সালমান। এরপরই তিনি দুর্নীতি দমনের নামে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীসহ পরিবারের অপর সদস্যদের গ্রেপ্তার করতে থাকেন।

দেশটির শীর্ষ ধনী প্রিন্স আলওয়ালিদ বিন তালালকেও গত নভেম্বরে আটক করা হয়। ক্ষমতা গ্রহণের পর তিনি সেনাবাহিনী ও প্রশাসনে ব্যাপক রদবদল করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft