1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘আপু হিজাব পরেন’ বলে, বাসায় পর্ন দেখেন’ - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী

‘আপু হিজাব পরেন’ বলে, বাসায় পর্ন দেখেন’

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ৬০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: তারকাদের জীবনে ‘খ্যাতির বিড়ম্বনা’ বলে একটি শব্দ রয়েছে। যেটার কারণে প্রায়শই তাদের বিড়ম্বনায় পড়তে হয়। তার কাজ নিয়ে যেমন সাধারণ মানুষ আলোচনা করে, তেমনি সমালোচনা করতেও দ্বিধা করেন না। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তারকাদের বিভিন্ন পোস্টে মানুষের কুরুচিকর মন্তব্য এখন নিত্য দিনের ঘটনা।

এসব নিয়ে বেজায় বিরক্ত মডেল-অভিনেত্রী জান্নাতুল পিয়া। ফেসবুক লাইভে এসে তাই নিজের ক্ষোভ ঝেড়েছেন তিনি। পিয়া বলেন, আপনাদের সব কিছু নিয়েই সমস্যা। মেয়েরা যা করে তাই নিয়ে সমস্যা। এতো সমস্যা কেন আপনাদের। কিছুক্ষণ আগে একটা পোস্ট দিয়েছি। সেখানে আমার দুটা ছবি দেয়া আছে। দেখি একজন কমেন্টস করল আপনি বেশি শুকনা, আপনার `ওয়েট প্রোটন` করা উচিত।

অন্যদিকে, আগে মডেলদের বলা হতো- ও বাংলাদেশের নায়িকা মোটা তো হবেই। মানে বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীরা মোটা হবেই। যখন আমরা ফিগার সচেতন হই, এগুলো নিয়ে কথা বলি, তখন আবার বলা হয় আপনি বেশি শুকনা, এতো শুকনা কেন? এতো শুকনা হলে ভালো লাগে না।

এরপর আবার বলা হয়- বাংলাদেশের মডেল ৫ ফিট ৪ ইঞ্চি হবে। তার থেকে বেশি তো হবে না। ইন্ডিয়ান বা বাহিরের মডেলগুলোকে দেখেছেন। তারা দেখতে অনেক লম্বা, কত সুন্দর। এবং যখন আমার কথা আসে, আমি ৫ ফিট ১০ ইঞ্চি। তখন বলা হয় বেশি লম্বা, খাম্বার মতো, এতো লম্বা কেন? বাঙালি মেয়েদের এতো লম্বা মানায় না। অন্যদিকে, কালো হলে বলা হয় আপনি অনেক কালো, বড় মেয়েটা দেখতে অনেক সুন্দর।

ফেসবুকে আমি কিছু লিখলেই, বলা হয় ‘ও সেলিব্রেটি হয়ে গেছেন, বেশি ভাব দেখান, না। আবার নরমাল একজন মেয়ে কিছু লিখলে সেখানেও সমস্যা- লাইফে তো আপনি কিছু করতে পারেননি, এতো কথা বলেন কেন? মানে মেয়েরা যা করবে তা নিয়ে আপনাদের সমস্যা। এতো সমস্যা কেন আপনাদের?

আমার ফেসবুক, আমি চালাই বা আমার ইনস্ট্রাগ্রামে ছবি আপলোড দেই। আপনার ভালো না লাগলে আনফলো করেন, কমেন্টস করার দরকার নেই। আপনাদের ডেকে ডেকে বলছি না, আপনি আমার ফেসবুকে আসেন, দেখেন কমেন্টস করেন।

নিজেরা এসে- `আপু হিজাব পরেন`, `আপু আপনি কিন্তু জাহান্নামে যাবেন`, `আল্লাহর কথা চিন্তা করেন` বলে বাসায় গিয়ে পর্ন দেখেন `সো হোয়াট ইজ দিস`। এতো যদি সমস্যা থাকে তাহলে বলবো- বাসার মধ্যে থাকেন। বাসায় ইন্টারনেট রাখবেন না, সবার জন্য ইন্টারনেট না। `বানরের হাতে খন্তি দিলে যে অবস্থা হয়, আমাদের তাই হয়েছে।`

বানরের হাতে একটা খন্তা আছে মানে ইন্টারনেট এবং একটা মোবাইল আছে। এখন ওটা দিয়ে আপনারা যা ইচ্ছা তাই করবেন। আমি জানি এসব বলে কাজ হবে না, যা করার আপনারা তাই করবেন। আপনারা বলছি- মানে পার্টিকুলার কিছু মানুষকে বলছি। যাদের এতো সমস্যা। সবাইকে বলছি না।

নিজের যেটা ভালো মনে হয় সেটা করেন, আমি লম্বা না শুকনা, না কালো এবং জান্নাতে যাব, না জাহান্নামে যাব সেটা আপনাদের না দেখলেও চলবে। আমি যে রকম আছি, অনেক খুশি আছি। ধন্যবাদ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft