শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

আগেই ছাপানো হয় ভারত-শ্রীলঙ্কা ফাইনালের কার্ড!

  • আপডেট হয়েছে : শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ৫৭ বার পড়া হয়েছে

নিদাহাস ট্রফির ৬ষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয় পায় বাংলাদেশ। আর এই জয়ে নিদাহাস ট্রফির ফাইনাল নিশ্চিত করে টাইগাররা। আগামীকাল ১৮ই মার্চ ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে ফাইনালে শ্রীলঙ্কাকেই ধরে নিয়েছিল আয়োজক কমিটি। বাংলাদেশকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কায় খেলবে এমনটিই মনে করেছিল আয়োজক কমিটি।

আর তাইতো সেমিফাইনাল শেষ হওয়ার আগেই ভারত-শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচ উপলক্ষে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড স্টেডিয়ামের অতিথিদের গাড়ির গেট পাস তৈরি করে ফেলেছিল। আর তাতে ফাইনালের দুই দলের নাম দেয়া ছিল ভারত-শ্রীলঙ্কা। একই সঙ্গে ম্যাচটির তারিখ আগামী ১৮ই মার্চ। বিসিবি সভাপতি নাজমুল হাসানসহ প্রেসিডেন্ট বক্সের আমন্ত্রিত সব অতিথিকেই দেওয়া হয়েছে এই কার পাস। আর এই কার পাস দেখে বিস্মিত হয়েছেন সবাই।

এ প্রসঙ্গে বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ‘টুর্নামেন্টের শেষ দুই ম্যাচের জন্য দু-তিন দিন আগেই কার পাস সরবরাহ করে শ্রীলঙ্কা বোর্ড, তাতে ফাইনালের দুই দলের নাম লেখা ভারত ও শ্রীলঙ্কা। আমরাসহ এখানকার সব অতিথিই এই কার পাস পেয়েছেন।’

অন্যদিকে এ নিয়ে গতকালের ম্যাচের আগেই প্রশ্ন উঠল না কেন জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আসলে আজকের (গতকাল) ম্যাচ শেষ হওয়ার আগে এটা নিয়ে কেউ ভাবেনি। বাংলাদেশ ফাইনালে ওঠার পরই বিষয়টা আলোচনায় এসেছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft