1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অগ্নিঝরা মার্চ শুরু

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

 

স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ঘটনা প্রবাহে নানা কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ এই মাস। উত্তাল এই মাসের প্রতিটি দিনই বাঙালি জাতির জন্য অনুপ্রেরণা আর শক্তির উৎস।

১৯৭১ সালের এই মাসের ২৫ তারিখে বর্বর পাকবাহিনী গণহত্যা শুরু করলে গ্রেফতার হওয়ার আগেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এর আগেই তিনি ৭ মার্চ তৎকালীন ঐতিহাসিক রেসকোর্স ময়দানে উপস্থিত লাখো বাঙালির সামনে দাঁড়িয়ে পাকিস্তানি শাসকদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না। মরতে যখন শিখেছি, তখন কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব, ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।’

৭ মার্চে সাবেক রেসর্কোস ময়দানের (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ওই জনসভায় বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের দৃপ্ত ঘোষণা বাঙালি জাতিকে স্বাধীনতার নতুন সূর্য অর্জনের প্রেরণা যুগিয়েছিল। বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ভাষণের প্রতিটি শব্দ ছিল বাঙালির রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের প্রতিটি মুহূর্তের অন্তর্নিহিত শক্তির আধার।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য যে আগুন জ্বলে উঠেছিল, সেই আগুনই যেন ছড়িয়ে পরে বাংলার সব জায়গায়। এরপর যুক্তফ্রন্ট নির্বাচন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৬-এর ছয়দফা ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সিঁড়ি বেয়ে সত্তরের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ। তা সত্ত্বেও পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করলে একাত্তরের মার্চ বাঙালির জীবনে নিয়ে আসে স্বাধীনতার বার্তা, যা বাঙালির মনে ছড়িয়ে পড়তে শুরু করে বঙ্গবন্ধুর ৭ মার্চের ওই ভাষণের পরই।

একাত্তরের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানিরা বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে ‘অপারেশন সার্চলাইট’ নামে বাঙালি নিধনে গণহত্যা শুরু করে। ঢাকার রাস্তায় বেরিয়ে পাকিস্তানি সৈন্যরা নির্বিচারে হাজার হাজার লোককে হত্যা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে হত্যা করে ছাত্র-শিক্ষককে। বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র বাস্তবায়নে হত্যা করে শিক্ষক-বুদ্ধিজীবীদের।

এর মধ্যে পাকিস্তানি সৈন্যরা গ্রেফতার করে নিয়ে যায় বঙ্গবন্ধুকেও। কিন্তু তার আগেই বঙ্গবন্ধু দিয়ে যান স্বাধীনতার ঘোষণা।

এর পরের ঘটনাপ্রবাহ প্রতিরোধের ইতিহাস। বঙ্গবন্ধুর আহবানে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলে বাঙালি। নারী-পুরুষ, আবালবৃদ্ধবনিতা যোগ দেন মহান মুক্তিযুদ্ধে। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে জাতি লাভ করে স্বাধীনতা।

এ বছরের মার্চ মাসে জাতি পালন করবে মহান স্বাধীনতার ৪৬ বছর। এ উপলক্ষে মাসের প্রথম দিন থেকেই শুরু হবে সভা সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। নানা আয়োজনে মুখরিত থাকবে গোটা দেশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!