1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ধানের শীষে হেরে অবশেষে নৌকা নিয়ে বিজয়ী তিনি - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ধানের শীষে হেরে অবশেষে নৌকা নিয়ে বিজয়ী তিনি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

স্থানীয় সরকারের যেসব আসনে ভোট হচ্ছে তার মধ্যে নেত্রকোণায় মোহনগঞ্জের তেতুলিয়া ইউনিয়নের ভোটটি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতাকে সেখানে নৌকা প্রতীক দিয়ে প্রার্থী করেছিল আওয়ামী লীগ। গত ইউপি নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে হেরেছেন। কিন্তু মাত্র দুই বছর পর তিনি নৌকা প্রতীক নিয়ে জিতেছেন।

নেত্রকোনার মোহনগঞ্জে তেতুলিয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। তিনি চার হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামিনা সুলতানা পেয়েছেন চার হাজার ২৬৬ ভোট। এই ইউনিয়নে মোট ভোটার ছিল ১৩ হাজার ৭৯৪ জন।

নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নিবাচন কর্মকর্তা একেএম সাইদুজ্জামান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মাহমুদ আকন্দ বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এই নির্বাচনে দুইজনই প্রার্থী ছিলেন। বিএনপি থেকে এই উপ-নির্বাচনে কোনো প্রার্থী দেয়া হয়নি। তবে বিএনপির উপজেলা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদকেই আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়েছে। তার সঙ্গে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে একমাত্র প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক নিয়ে সামিনা সুলতানা লড়েছিলেন। সামিনা এই ইউনিয়নের সদ্য প্রয়াত চেয়ারম্যান রফিকুল ইসলাম মুরাদের স্ত্রী।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মুরাদের আকস্মিক মৃত্যুতে এই উপ-নির্বাচন হয়।

আওয়ামী লীগ থেকে প্রয়াত মুরাদের স্ত্রীসহ সাতজন প্রার্থী হলেও কাউকে মনোনয়ন না দিয়ে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে মনোনয়ন দেয়া হয়। কালাম ২০১৬ সালের ২৩ এপ্রিলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে মুরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।

ওই নির্বাচনের সপ্তাহ খানেক আগে ১৬ এপ্রিল তার লোকজন আওয়ামী লীগ প্রার্থী মুরাদের ওপর বড় পাইকুড়া বাজারে প্রচারণা চলাকালে অতর্কিত হামলা চালায়। সেইসঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

এই অভিযোগ এনে তিনি ও তার সমর্থকদের নামে চেয়াম্যান মুরাদ বাদী হয়ে মোহনগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন। এছাড়া তিনি বিএনপির সমর্থন নিয়ে পর পর দুইবার ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

এদিকে, গত ২৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগের মনোনয়ন লাভের পরদিন ২৮ ফেব্রুয়ারি উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে কালামকে দল থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!