সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

জাপানি নাগরিক হত্যা মামলার প্রধান আইনজীবী নিখোঁজ

  • আপডেট হয়েছে : শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

রংপুরে জাপানি নাগরিক কুনিও হত্যা এবং মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার প্রধান আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা নিখোঁজ।

গতকাল শুক্রবার গভীর রাত পর্যন্ত তার কোনও খোঁজ না পেয়ে স্বজনরা থানায় জিডি করেছেন।

নিখোঁজ আইনজীবী (পিপি) রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা রংপুর বিশেষ জজ আদালতে সরকার পক্ষে মামলা দুটি পরিচালনা করছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক। আওয়ামী লীগ এ নেতার সন্ধান দাবিতে আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-রংপুর মহাসড়কে নগরীর তাজহাটের সাবেক হাইকোর্ট মোড়, বাবুপাড়া রেলগেট এলাকায় অবরোধ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে সড়কের উভয় পাশে বেশকিছু যানবাহন আটকা পড়েছে।

নেতাকর্মীরা জানান, গতকাল শুক্রবার সকাল থেকে রথিশ চন্দ্র ভৌমিক নিখোঁজ রয়েছেন। তার সন্ধান না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে।

অ্যাডভোকেট বাবু সোনার স্ত্রী দীপা ভৌমিক আরটিভি অনলাইনকে জানান, শুক্রবার সকাল ৬টার দিকে কাজের কথা বলে তার স্বামী বাইরে যান। কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবেন বলে বাসা থেকে বের হন। এরপর তিনি পায়জামা-পাঞ্জাবি পড়া এক ব্যক্তির সঙ্গে একটি লাল মোটরসাইকেলে করে চলে যান। এরপর থেকে তার আর কোনও সন্ধান পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। যে কারণে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

এদিকে আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক নিখোঁজ হওয়ার ঘটনায় রংপুরে তোলপাড় শুরু হয়েছে। গভীর রাত পর্যন্ত তার স্বজনরা ও সহকর্মীরাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে খোঁজ করেন। কিন্তু আজ শনিবার দুপুর পর্যন্ত তার কোনও সন্ধান পাওয়া যায়নি।

রংপুর কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া জানান, তার নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পর থেকে পুলিশ, র‌্যাব ও পিবিআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাকে উদ্ধারের জন্য মাঠে নেমেছে। তিনি আরও জানান, জঙ্গিদের মামলা পরিচালনার বিষয়টিসহ বিভিন্ন বিষয় মাথায় নিয়ে আমরা কাজ করছি। তার মোবাইল ফোনটিও ট্র্যাকিং করে দেখা হচ্ছে।

নিখোঁজ রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা অ্যাডভোকেট জঙ্গিদের হাতে নিহত জাপানি নাগরিক ওসি কুনিও ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলা পরিচালনাকারী প্রধান আইনজীবী ছিলেন। তার নেতৃত্বে ওই দুই মামলায় সাত জঙ্গির ফাঁসি হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft