শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

অবশেষে আলিয়ার সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসবেন রণবীর কাপুর!

  • আপডেট হয়েছে : শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

ক্যাটরিনা ও দীপিকা সঙ্গে রণবীর কাপুরের প্রেমে নিয়ে মিডিয়ায় কম তোলপাড় হয়নি। এই প্রেমের খবর সকলেরই জানা। দীপিকা শত চেষ্টা করেও তাঁদের প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দিতে পারেনি। ক্যাটরিনা কাইফের ক্ষেত্রেও একই ট্রাজেডি।

বলিউডে মহলে গুঞ্জন রয়েছে রণবীর কাপুরের মা নিতু সিং নাকি পছন্দ করেন নি ক্যাটরিনা ও দীপিকাকে। তাই বলে ছেলে তো আর অবিবাহিত রাখলে চলবে না সেটা নিতু সিং-এর চেয়ে কে বা বুঝে। শোনা যাচ্ছে, এবার নাকি রণবীরকে বিয়ের পিঁড়িতে বসাবেন মা নিতু সিং। মেয়েও পছন্দের।

সম্প্রতি আলিয়া ভাটের জন্মদিন পালন করতে সুদূর বুলগেরিয়ায় হাজির হয়ে গিয়েছিলেন নীতু। এই ভাট কন্যাকেই নাকি দারুণ পছন্দ নিতু সিংয়ের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আলিয়ার সঙ্গে রণবীরের সম্পর্ক বিয়ে পর্যন্ত পৌঁছে যেতেই পারে।

প্রশ্ন আসতে পারে, রণবীরের জীবনে এটাই প্রথম প্রেম নয়। তাহলে আলিয়ার ক্ষেত্রে এতটা ভাবার কারণ কী? উত্তরটা ওই প্রতিবেদনেই দেওয়া হয়েছে। আসলে রণবীরের জীবনে তাঁর মা নীতুর গুরুত্ব অপরিসীম। এমনটাই শোনা যায়, আগের প্রেমগুলো টেকেনি নীতুর কারণেই।

ক্যাটরিনা বা দীপিকা—কাউকেই ছেলের প্রেমিকা হিসেবে পছন্দ ছিল না তাঁর। আর এখানেই আলিয়া এগিয়ে গিয়েছেন। তাঁকে বেজায় পছন্দ করেন নীতু। কাজেই আলিয়ার সঙ্গে রণবীরের সম্পর্ক আরও দূর পর্যন্ত যাওয়ার সম্ভাবনাই ক্রমেই গাঢ় হয়েছে।

সূত্র: এবেলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft