1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না: সিইসি - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না: সিইসি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৭৫ বার পড়া হয়েছে

বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

আজ শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, বিএনপি ছাড়া নির্বাচন সব দলের হয় কিভাবে। অবশ্যই বিএনপি রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তাদের ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। এটা আগেও বলেছি, এখনও বলছি।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে রাষ্ট্রপতি আগার গাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগ নেতা ও সংসদে সরকার দলীয় চিফ হুইপ আ স ম ফিরোজ। সকালে তার নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিনিধি দল নির্বাচন ভবনে আসেন।

এসময় সাংবাদিকদের ফিরোজ বলেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের জন্য কাজ করছেন। এজন্য আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে মনোনয়ন দেয়া হয়েছে।

গেলো বুধবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে রাষ্ট্রপতি পদে আবদুল হামিদকে প্রার্থী চূড়ান্ত করা হয়। গণভবনে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft