শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

‘বাঘি টু’ মুক্তির আগেই থ্রি নির্মাণের ঘোষণা

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬৯ বার পড়া হয়েছে

প্রথমবার জুটিবদ্ধ হওয়া শ্রদ্ধা কাপুর ও টাইগার শ্রফ অভিনীত বলিউড বক্স অফিস হিট সিনেমা ‘বাঘি’। ২০১৬ সালে অন্যতম সুপারহিট সিনেমা ছিল এটি। এমন সাফল্যের পর টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুরকে নিয়ে ছবিটির সিক্যুয়াল নির্মাণের কথা ছিল।

কিন্তু ‘বাঘি টু’ থেকে বাদ পড়েন শ্রদ্ধা। টাইগারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তার কথিত প্রেমিকা দিশা পাটানি। আহমেদ খান পরিচালিত এ সিনেমাটিও প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ৩০ মার্চ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।   নতুন খবর হলো- ‘বাঘি টু’ মুক্তির আগেই ‘বাঘি থ্রি’ নির্মাণের ঘোষণা দিলেন নির্মাতারা।

সোমবার সকালে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এক টুইট বার্তায় এ ঘোষণা দেন। তিনি লিখেন, ‘আমাদের উচ্ছ্বাস তিনগুণ বেড়ে গেছে! আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বাঘি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নির্মিত হতে যাচ্ছে।’

তৃতীয় কিস্তিতেও টাইগার শ্রফ অভিনয় করবেন। আর এটিও পরিচালনা করবেন আহমেদ খান। তবে টাইগারের বিপরীতে কী শ্রদ্ধা নাকি পাটানি অভিনয় করবেন সে বিষয়ে কিছু জানাননি নাদিয়াদওয়ালা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft