1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পরিবারসহ মাশরাফির ওমরাহ পালন - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎ঈদে বুড়িমারী স্থলবন্দরে টানা ১১ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঈদের আনন্দ বিষাদে রূপ নিল পাটগ্রামে, সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত গাইবান্ধায় পুনাকের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি

পরিবারসহ মাশরাফির ওমরাহ পালন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬৫ বার পড়া হয়েছে

 

ত্রিদেশীয় সিরিজের পর অনেকটা চুপিসারেই ওমরাহ পালন করতে গিয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। স্ত্রী-সন্তানদের নিয়ে মক্কায় ওমরাহর আনুষ্ঠানিকতা শেষ হয়েছে তার।

মাশরাফির সঙ্গে আছেন জাতীয় দলের বাইরে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান ও তার স্ত্রী তাসনিম ইসলাম লিসা।

বৃহস্পতিবার মাশরাফিদের ওমরাহ পালনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ছবিগুলোর একটিতে দেখা যায়, ইহরামের সাদা কাপড় জড়িয়ে একটি গাড়ির সামনে ছেলে সাহেল ও মেয়ে হুমায়রাকে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি।

আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, সাদা পাঞ্জাবিতে মাথার চুল ছোট করে ছাঁটা মাশরাফি এবং নীল পাঞ্জাবী ও কালো টুপি পড়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান এক সঙ্গে খাবার খেতে বসেছেন।

মনের প্রশান্তি আর ধর্মীয় গুরুত্ব ভেবেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালের এক দিন পর মাশরাফি ও নুরুল হাসান সপরিবারে সৌদি আরব যান ওমরাহ করতে। দুজনই দোয়া চেয়েছেন দেশ ও বাংলাদেশ দলের জন্য।

দুজনের দেশে ফেরার কথা আগামী ৪ ফ্রেব্রুয়ারি। মাশরাফি-নুরুলের মতো কয়েকদিন আগে একসঙ্গে পবিত্র ওমরাহ পালন করেছেন সাকিব আল হাসান ও শাহরিয়ার নাফীসও।

বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে। চট্টগ্রামে চলছে সিরিজের প্রথম টেস্ট। দুই টেস্ট ম্যাচের পর দুটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!