শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

গির্জায় হামলাকারীর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই: মুসলিম নেতৃবৃন্দ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫৬ বার পড়া হয়েছে

রাশিয়ার দাগেস্তানের একটি অর্থোডক্স গির্জায় সন্দেহভাজন অস্ত্রধারীর গুলিবর্ষণে পাঁচ নারী নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে ওই অঞ্চলের মূলধারার মুসলিম নেতৃত্ব।

সন্দেহভাজন হামলাকারীর সঙ্গে প্রকৃত ইসলামের কোনো সম্পর্কে নেই বলে বিবৃতি দিয়েছে দাগেস্তানের প্রধান মুফতির কার্যালয়।

সোমবারের ওই বিবৃতিতে হামলার শিকারদের স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।

স্থানীয় সময় রোববার দাগেস্তানের কিজলিয়ার শহরের কাছের একটি অর্থোডক্স ধর্মাবলম্বীদের গির্জায় এ ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হন।

স্থানীয় এক বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, অজ্ঞাত এক ব্যক্তি একটি শিকারের রাইফেল নিয়ে গির্জায় প্রবেশ করেন। এরপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকেন তিনি। এতে চার নারী ঘটনাস্থলেই নিহত হন। অপর একজন মারা যান হাসপাতালে নেওয়ার পর। তাছাড়া এ হামলায় এক পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন।

পরে ওই হামলাকারী পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। হামলাকারী একজন ২২ বছর বয়সী যুবক। তার নাম খলিল খলিলভ। সন্ত্রাসবাদী সংগঠন আইএস এ হামলার দায় স্বীকার করেছে। আরেক রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বন্দুকধারীর পরিচয় জানা গেছে। ২০ বছরের ওই তরুণ স্থানীয় বাসিন্দা।

মূলত মুসলিম অধ্যুষিত দাগেস্তানে প্রতিবেশী চেচনিয়ায় সোভিয়েত পরবর্তী বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের কারণে ইসলামি বিদ্রোহের সৃষ্টি হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতার ঘটনা অনেকটা কমে আসে এবং তাদের বেশিরভাগ বিদ্রোহী আক্রমণই রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে টারগেট করে করা হতো।

বিবৃতিতে দাগেস্তানের ভারপ্রাপ্ত প্রধান মুফতি ভ্লাদিমির ভাসিলিয়েভ বলেন, ‘আক্রমণকারী বহুজাতিক অঞ্চলটিকে বিভক্ত করার চেষ্টা করেছিল কিন্তু তিনি সফল হয়নি।’

তিনি বলেন, ‘যারা দাগেস্তানের বহুজাতিক ও বহু-বিশ্বাসী সমাজকে বিচ্ছিন্ন করতে চায়, তারা সফল হয়নি। তারা সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া অর্জন করেছে। আমরা আগের যেকোনো সময়ের চেয়ে আরো বেশি সংঙ্ঘবদ্ধ।’

কিজলিয়ার শহরে আজ মঙ্গলবার একদিনে শোক ঘোষণা করা হয়েছে বলে রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা ‘তাস’ জানিয়েছে।

সন্দেহভাজন অস্ত্রধারী সনাক্ত
১৯ ফেব্রুয়ারি কিজলিয়ারের মেয়রের অফিস সন্দেহভাজন হিসেবে খলিল খালিলভ নামে ২২ বছর বয়সী এক ব্যক্তি চিহ্নিত করেছে। সন্দেহভাজন ওই যুবক দাগেস্তানের তারোম জেলার বাসিন্দা।

একই দিন এক বিবৃতিতে ফেডারেল ইনভেস্টিগেটিভ কমিটি বলেছে যে কর্তৃপক্ষ এটি একটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ তা সহ সকল সম্ভাব্য উদ্দেশ্য পরীক্ষা করছে। তবে, তারা সন্দেহভাজন নাম প্রকাশ করেনি।

সূত্র: রেডিও ফ্রিইউরোপ রেডিও লাইব্রেরি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft