রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সোনিয়া গান্ধীর বস রাহুল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

পুত্র এবং ভারতীয় কংগ্রেস দলের সভাপতি রাহুল গান্ধীকে নিজের বস হিসেবে উল্লেখ করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। পার্লামেন্টে ভাষণ দেয়ার সময় তিনি এই কথা বলেন। গত ডিসেম্বরে কংগ্রেস দলের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাহুল। এরপর এটিই সোনিয়ার প্রথম ভাষণ।

বুধবার সোনিয়া গান্ধী বলেন, ‘আজ সে (রাহুল গান্ধী) আমার বস এবং এ বিষয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়।’

পার্লামেন্টে কংগ্রেস দলের নেতা হিসেবে বক্তব্য রাখার সময় সোনিয়া গান্ধী আরো বলেন, ‘আমি কংগ্রেসের বর্তমান সভাপতি এবং অন্য নেতাদের সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। তবে দলের সভাপতি হিসেবে যে কোনো সিদ্ধান্ত নেবে রাহুল এবং আমি তা মেনে নিতে বাধ্য। কেননা সে-ই এখন আমার বস।’

তিনি বিজেপি’র সমালোচনা করে বলেন, আগামী নির্বাচনে বিজেপ ‘কে পরাজিত করে ভারতে গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, সহিষ্ণুতা এবং অর্থনৈতিক অগ্রগতি ফিরিয়ে আনতে হবে। তার দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান সোনিয়া গান্ধী।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং স্বামী রাজীব গান্ধী নিহত হওয়ার পর একটানা দীর্ঘ ১৯ বছর ধরে ভারতীয় কংগ্রেস দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সোনিয়া। গত বছর ডিসেম্বরে তার স্থলাভিষিক্ত হন রাহুল গান্ধী।

সূত্র: এনডিটিভি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft