1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাজা হলে জেলকোড অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলায় ২ জন গ্রেফতার, আদালতে প্রেরণ গাইবান্ধায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ইফতার বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী

সাজা হলে জেলকোড অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৯৮ বার পড়া হয়েছে

 

সাজা হলে খালেদা জিয়াকে জেলকোড অনুযায়ী রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকালের রায়ে খালেদা জিয়ার সাজা হবে, নাকি তিনি খালাস পাবেন, সেটা আদালতের বিষয়। তবে সাজা হলে জেলকোড অনুযায়ী তাকে রাখা হবে। এজন্য সরকারের সংশ্লিষ্টরা প্রস্তুত।

খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সারা দেশে ধরপাকড় চলছে কিনা এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কারণ ছাড়া কাউকে আটক বা গ্রেপ্তার করা হচ্ছে না। অনেককে আটকই করা হয়নি। যেমন হাবিব-উন-নবী সোহেলকেও আটক করা হয়নি। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে খোঁজ নিয়ে দেখেছি, তারা তাকে আটক করেনি। তিনি নিজেই আত্মগোপনে থাকতে পারেন।

তিনি আরো বলেন, জনগণের জানমাল রক্ষার দায়িত্ব নিরাপত্তা বাহিনীর, সেই কাজ দক্ষতার সঙ্গে নিরাপত্তা বাহিনী করতে পারবে। আমরা দেশবাসীকে জানিয়ে দিতে চাই, এ ধরনের কোনো কিছুই হবে না। কারণ আমাদের জনগণ সেগুলো আশ্রয়-প্রশ্রয় দেয় না।

উল্লেখ্য, আগামীকাল ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে। এই রায়কে ঘিরে জনমনে বিরাজ করছে আতংক। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে অসহিষ্ণুতা, উদ্বেগ ও উত্তেজনা। যার ছোঁয়া লেগেছে সাধারণ মানুষের মধ্যেও।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!