শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সাংবাদিক জাভেদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্বারকলিপি প্রদান

  • আপডেট হয়েছে : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮
  • ১০১ বার পড়া হয়েছে

চলমান আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব, ঢাকাটাইমস ও চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি সাংবাদিক জাভেদ হোসেনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় দায়েরকৃত মিথ্যা চাঁদাবাজী মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট স্বারকলিপি প্রদান করা হয়।

আজ রবিবার বেলা ১১.৩০ঘটিকার সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে যুগ্ম আহবায়ক খালেদ হোসেনের নেতৃত্বে প্রদানকৃত স্বারকলিপি জেলা প্রশাসকের পক্ষে গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান ।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাইবান্ধা জেলা কমিটির আহবায়ক আব্দুল হান্নান আকন্দ, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য রবিন সেন,বিপ্লব, মাহাবুব মোর্শেদ খুশু, সিরাজুল ইসলাম রতন, আশরাফুজ্জামান সরকার প্রমুখ।

উল্লেখ্য, সাংবাদিক জাভেদ হোসেনের ছোট ভাই জিহাদ হোসেন তার বাবার দোকানের পিছনের জায়গা দখল করতে দখলদারকে বাঁধা দেয়ায় মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন। পরে আহত জিহাদ হোসেনের স্ত্রীর দায়ের করা মামলায় নিজেকে বাঁচাতে উক্ত আসামীরা থানা পুলিশের যোগসাজশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব চ্যানেল এস ও ঢাকা টাইমসের সাংবাদিক জাভেদ হোসেনের নামে গাইবান্ধা সদর থানায় চাঁদাবাজির একটি মিথ্যা মামলা দায়ের করেন। ১২ ফেব্রুয়ারি রাতে এই মামলাটি করেন শহরের পুর্বপাড়া এলাকার মৃত মকবুলার রহমানের ছেলে মাহাবুবার রহমান। এর আগে গত ১১ ফেব্রুয়ারি মাহাবুবার রহমানের নামে সদর থানায় মামলা দায়ের করেন সাংবাদিক জাভেদ হোসেনের ছোট ভাই জিহাদ হোসেনের স্ত্রী ববি বেগম। এরপর হতে সাংবাদিক জাভেদ হোসেনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় দায়েরকৃত এ মিথ্যা চাঁদাবাজী মামলা প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বিভিন্ন কর্মসূচী অব্যাহত রেখেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft