সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

শাকিবকে শেষ যে অনুরোধটি করেছিলেন অপু

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬৪ বার পড়া হয়েছে

 

শাকিব খান ও অপু বিশ্বাসের ডিভোর্স কার্যকর হতে আর মাত্র ৯ দিন বাকি। গত বছরের ২২ নভেম্বর আইনজীবীর মাধ্যমে অপুকে তালাকের নোটিশ পাঠিয়েছিলেন শাকিব। আইনগতভাবে, নোটিশ পাঠানোর তারিখ থেকে ৯০ দিনের মধ্যে তালাক কার্যকর হওয়ার বিধান রয়েছে।

আগামী ২২ ফেব্রুয়ারিই ৯০ দিন পূর্ণ হচ্ছে। নোটিশ পাঠানোর ৮১ দিন পেরিয়ে গেলেও দুজনের মধ্যে যেহেতু কোনো সমঝোতা হয়নি, তাই ওইদিনই আইনগতভাবে বিচ্ছিন্ন হয়ে যাবেন শাকিব-অপু। দুজনের সমঝোতার জন্য যা করণীয় তার সম্ভাব্য সবই করা হয়েছিল কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। যদিও বিষয়টি নিয়ে বরবারই নমনীয় ছিলেন অপু। শাকিব ডিভোর্সে অটল থাকলেও সন্তানের দিকে তাকিয়ে বারবারই এই সংসার টিকিয়ে রাখার কথা বলেছিলেন এই নায়িকা। এমনকি পারিবারিক আদালতের মাধ্যমেও এই সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছিল। কিন্তু অপু উপস্থিত থাকলেও ছিলেন না শাকিব।

সবকিছুর পর গতকাল সংবাদ সম্মেলনে অপু জানান, তিনিও ডিভোর্স মেনে নিয়েছেন। বিয়ের পর থেকেই শাকিব তাকে অবহেলা করেছেন বলে জানান। এমনকি সবশেষ শাকিবকে একটি অনুরোধ করেছিলেন অপু। সেটিও রাখেননি শাকিব।

অপু বলেন, সবশেষ আমি তাকে একটি অনুরোধ করেছিলাম। যেন বুবলীর সঙ্গে কাজ না করে। কারণ শাকিব আর বুবলীর সম্পর্ক নিয়ে বিভিন্নজন নানান ধরণের কথা বলেছিল। যা স্ত্রী হিসেবে আমি সহ্য করতে পারছিলাম না। কিন্তু শাকিব আমার এই অনুরোধকেও পাত্তা দেয়নি।

অপু বিশ্বাস বলেন, শাকিব আমাকে বিয়ের পর থেকে অবহেলা করেছে। তার ক্যারিয়ারের কথা চিন্তা করে তার অনুরোধে দীর্ঘসময় বিয়ে ও সন্তানের কথা গোপন রেখেছিলাম।

এই অভিনেত্রী বলেন, যা হওয়ার তাতো হয়ে গেছে। এখন আমার ধ্যান জ্ঞান একমাত্র আব্রাম খান জয়কে নিয়ে। তার জন্য বাঁচব আর তাকে মানুষ করতে পরিশ্রম করে যাব। শাকিবকে নিয়ে আর কখনো কোনো কথা বলতে চাই না।

সন্তান জয়ের সঙ্গে শাকিব-অপু

উল্লেখ্য, ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন অপু। সেই বছর থেকে ২০১৭ সাল পর্যন্ত এই জুটি একাধারে প্রায় ৮০টির মতো ছবিতে অভিনয় করেন। একসঙ্গে কাজ করতে গিয়ে এক সময় প্রেমের সম্পর্ক হয় তাদের। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন এই জুটি।

এরপর দীর্ঘ নয় বছর সেকথা গোপন করে রাখেন। গত বছরের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের। গোপন রাখা হয় এই খবরটিও। অবশেষে ২০১৭ সালের ১০ এপ্রিল ছেলেকে নিয়ে একটি বেসরকারি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হাজির হন অপু বিশ্বাস। ফাঁস করে দেন সবকিছু। এ ঘটনায় শাকিব প্রথমে ক্ষুব্ধ হলেও পরে সবকিছু স্বীকার করেন এবং অপুর সঙ্গে সুখে সংসার করবেন বলে জানান। কিন্তু সংসার আর গড়া হয়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft