1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রোহিঙ্গারা মায়ানমারে ফেরার ভয়ে পালাচ্ছে - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

রোহিঙ্গারা মায়ানমারে ফেরার ভয়ে পালাচ্ছে

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬৩ বার পড়া হয়েছে

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে (কাঁটাতারের বাইরে) অবস্থানকারী রোহিঙ্গাদের স্বদেশে ফেরত নেয়া হবে- এমন খবরের পর সেখান থেকে পালাতে শুরু করেছেন তারা।

মঙ্গলবার রাতে সীমান্তের নো ম্যান্স ল্যান্ড থেকে এক হাজারেরও বেশি রোহিঙ্গা পালিয়ে গেছে। সীমান্তের নো ম্যান্স ল্যান্ড থেকে হঠাৎ করে রোহিঙ্গাদের পালানোর ঘটনায় সীমান্তে বিজিবি টহল জোরদারের পাশাপাশি নিরাপত্তাও বাড়িয়েছে।

বিজিবি অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া বেশ কিছু রোহিঙ্গাকে আটক করতে পারলেও অধিকাংশ কুতুপালং শরণার্থী শিবির ও বাংলাদেশের বিভিন্ন আত্বীয় স্বজনদের বাড়ি ও পাহাড়ে আশ্রয় নিয়েছে।

সীমান্তে অবস্থানকারী রোহিঙ্গা নূর আলম জানান, রাতের আধারে বহু রোহিঙ্গা নো ম্যান্স ল্যান্ড ছেড়ে পালিয়ে গেছে। অনেককে বিজিবি ধরে আবার ক্যাম্পে ফেরত পাঠিয়েছে। কিন্তু এভাবে নো ম্যান্স ল্যান্ডে নিরাপত্তাহীনতায় থাকা সম্ভব নয়।

রোহিঙ্গা নারী নূর বেগম বলেন, আমাদের নিরাপত্তাহীনতায় না রেখে কুতুপালং এ নিয়ে গেলেই হয়। না হলে আমরা পালাতে বাধ্য হব।

রোহিঙ্গা আবদুল আলীম জানান, তারা কুতুপালং-এ যেতে চায়, মায়ানমারে নয়। কারণ সেখানে নিরাপত্তা নেই। আবারো তাদের ওপর জুলুম করা হবে।

তিনি বলেন, আমরা খবর নিয়েছি সেখানে রোহিঙ্গাদের বসতবাড়ি আর নেই। যা আছে তার পাশে সেনাবাহিনী পাহারা দিচ্ছে। আমরা এখন বাংলাদেশেও আসতে পারছিনা মায়ানমারেও যেতে পারছিনা।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তরা বলছেন, মায়ানমারে আপাতত পরিবেশ শান্ত রয়েছে। শিগগির প্রথম দফায় জিরো লাইনের রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাওয়ার জন্য মায়ানমার কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে (কাঁটাতারের বাইরে) অবস্থানকারী সীমান্তের নো ম্যান্স ল্যান্ড অবস্থানকারী প্রায় ৬ হাজার রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে মঙ্গলবার চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নানের নেতৃত্বে ১৫ সদস্যের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের একটি প্রতিনিধিদল মায়ানমারের মংডু জেলার ঢেকুবনিয়া সীমান্ত পরিদর্শন করে।

সেখানে প্রতিনিধিদলটি রোহিঙ্গাদের জন্য নির্মাণকৃত আশ্রয়কেন্দ্র ও তাদের গ্রামগুলো ঘুরে দেখেন। সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের মায়ানমার সরকার খুব শিগশির ফিরিয়ে নেবে বিভাগীয় কমিশনার সাংবাদিকদের এমন তথ্য জানানোর পর রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর সেখান থেকে পালাতে শুরু করেছেন তারা।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!