সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

মোটরযান অধ্যাদেশ আইনে ট্রাফিক পুলিশের অভিযানে পলাশবাড়ীতে শতাধিক নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ধ্বংস

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

গাইবান্ধার জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি- সার্কেল) রেজিনুর রহমানের নির্দেশে ট্রাফিক পুলিশ মোটরযান অধ্যাদেশ আইনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শতাধিক বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়ে নিষিদ্ধ এসব হাইড্রোলিক হর্ন জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরো জানা যায়,আজ ১০ ফেব্রয়ারী শনিবার সকালে পলাশবাড়ী -গাইবান্ধা সড়কের সি সার্কেল অফিসের সামনে ট্রাফিক পুলিশের সার্জেন্ট আযম খান সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা শতাধিক বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস সহ বিভিন্ন পরিবহন আটকিয়ে শব্দ দুষনকারী নিষিদ্ধ হাইড্রলিক হর্ন বিরোধী অভিযান পরিচালনা করে শতাধিক পরিবহনের নিষিদ্ধ হাইড্রলিক হর্ন জব্দ করেন। এসব হর্ন জব্দ করার পর পুড়িয়ে ধ্বংস করা হয়।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট আযম খান জানান, সচেতনতা বৃদ্ধিকল্পে প্রাথমিক ভাবে এসব গাড়ীর বিরুদ্ধে মামলা না করে চালক ও হেলপারকে ভবিষ্যতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করে দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft