মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

মাদক নিয়ে উদ্বিগ্ন সরকার: আইনমন্ত্রী

  • আপডেট হয়েছে : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

মাদক নিয়ে সরকার উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যা যা করা দরকার সরকার করবে। মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে জনসম্মুখে প্রকাশ করা হবে।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মাদক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এতে আইনমন্ত্রী আনিসুল হক, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী মিলে গত বছর ডিসেম্বর পর্যন্ত ১০ হাজার ১২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সভা শেষে আনিসুল হক সাংবাদিকদের বলেন, মাদক ব্যবসায়ী ও গডফাদারদের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া তালিকার ভিত্তিতে ৮৬০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে কারাগারে রয়েছে ১৮৮ জন।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোকে সামনে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। মাদকের কুফল সম্পর্কে শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদে কীভাবে আলোড়ন তৈরি করা যায়, তা মাথায় রেখে কর্মপরিকল্পনা নেয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft