1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ভ্যাটিক্যান সিটিতে পোপের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি গাইবান্ধায় ঘাঘট পাড়ে বারুনীর মেলা পলাশবাড়ীতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ী পরিদর্শনে ইউএনও শেখ জাবের আহমেদ গাইবান্ধায় অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে দুঃস্থ-অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ গাইবান্ধায় চেম্বার অব কমার্সের ঈদ উপহার বিতরণ

ভ্যাটিক্যান সিটিতে পোপের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • আপডেট হয়েছে : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাত করেছেন। পোপের আমন্ত্রণে সকালে তিনি এ হলি সিটি সফর করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, সকাল ১০টায় ভ্যাটিক্যান সিটিতে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ট্যাটিক গার্ড অব অনার দেওয়া হয়। প্রধানমন্ত্রী সেখানে সেক্রেটারি স্টেট অব ভ্যাটিক্যান সিটি কার্ডিনাল পিত্রো পারোলাইনের সঙ্গে বৈঠক করেন।

পরে তিনি ভ্যাটিক্যান সিটিতে সিস্টিন চ্যাপেল এবং সেন্ট পিটার’স ব্যাসিলিকা পরিদর্শন করেন।

এর আগে প্রধানমন্ত্রী গত রবিবার রোমে গিয়ে পৌঁছান।

প্রসঙ্গত, পোপ ফ্রান্সিস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গত ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেন।

‘দি সিস্টিন চ্যাপেল’ ভ্যাটিক্যান সিটিতে ক্যাথলিক ধর্ম গুরু পোপের প্রশাসনিক বাসভবন অ্যাপোস্টলিক প্রাসাদের প্রার্থনার জন্য নির্দিষ্ট স্থান। এটি ‘ক্যাপেলো মেগনা’ নামেও পরিচিত। ‘পোপ সিক্সসটাস ৪র্থ’ ১৪৭৭ থেকে ১৪৮০ সালের মধ্যে এটি পুননির্মাণের সময় থেকেই এই নামকরণ হয় এবং সেই সময় থেকেই এটি ধর্মীয় কাজ এবং পোপের কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়ে আসছে।

‘সেন্ট পিটার’স ব্যাসিলিকা’ ভ্যাটিক্যান সিটিতে একটি ইতালীয় রেনেসাঁ (পুনর্জাগরণ) গির্জা। এটি রেনেসাঁ স্থাপত্যকলার একটি অনন্য নিদর্শন এবং পৃথিবীর সবচেয়ে বড় গির্জা। রেনেসাঁ যুগের বিখ্যাত স্থাপত্যবিদ দোনাতো ব্রামান্তে, সে সময়কার বিখ্যাত ভাস্কর ও চিত্র শিল্পী মাইকেল এ্ঞ্জেলো, স্থাপত্যবিদ কার্লো মদার্নো এবং জিয়ান লরেঞ্জো বেরনিনি এর নকশা প্রণয়ন করেন।

বিকেলে বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার রোমে অবস্থানরত হোটেল কক্ষে সাক্ষাত করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ)-এর পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে ইতালিতে চার দিনের সরকারি সফরে রোববার দেশটিতে আসেন।

এমিরেটস-এর একটি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় ৬টা ৪৫ মিনিটে রোমের লিওনার্দো দ্যা ভিঞ্চি-ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করে।

ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার এবং ইফাদ’র সহ সভাপতি পেরিন সেন্ট অ্যাঞ্জি বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

পরে প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা সহযোগে রোমের ‘পার্কো ডি প্রিনসিপি গ্রান্ড হোটেল এন্ড স্পা’তে নিয়ে যাওয়া হয়। ইতালি সফরকালীন তিনি সেখানেই অবস্থান করবেন।

স্থানীয় আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী হোটেলে শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী ইফাদ’র ৪১তম পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে আগামীকাল যোগদান করবেন। তিনি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধও উপস্থাপন করবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft