শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

ভুলবশত গুলি ছুটে আহত গণভবনের নিরাপত্তা রক্ষী হাসপাতালে ভর্তি!

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন ‘গণভবনের’ একজন নিরাপত্তা সদস্য সহকর্মীর কাছ থেকে ভুলবশত গুলি ছুটে আহত হয়েছেন। স্পেশাল সিকিউরিটি এন্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) ওই সদস্যের নাম কনস্টেবল রহিম উদ্দিন।

রবিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহত রহিমকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অপারেশন করানো হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন বলে জানা গেছে।

রহিমের সঙ্গে একই সময়ে দায়িত্বে থাকা অপর সদস্য সেলিম খান সাংবাদিকদের বলেন, তারা দুইজন পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন। ডিউটি পরিবর্তনের সময় তিনি অস্ত্র পরীক্ষার সময় ভুলবশত গুলি বেরিয়ে রহিমের বুকে বিদ্ধ হয়। এদিকে সংস্থাটির উর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft